Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাস্টিস রোহিন্টন নারিমন: পার্সি প্রিস্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে ওঠা এই ব্যক্তিত্বকে ঘিরে অজানা কথা

দেশের মাত্র ৪ জন আইনজীবী যাঁরা আইনজীবী থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন, তাঁদের মধ্যে পার্সি সম্প্রদায়ভূক্ত রোহিন্টন নারিমান একজন। আজ শেষ হচ্ছে তাঁর দীর্ঘ কর্মজীবন। আর সেই কারণেই এই উজ্জ্বল ব্যক্তিত্ব কাড়ছেন খবরের শিরনাম। দেশের একাধিক হাইপ্রোফাইল বিচার সভায় রায় এসেছে তাঁর হাত ধরে। এক বর্ণময় কর্মজীবন তিনি অনুপ্রেরণা হিসাবে রেখে যাচ্ছেন বহু হবু আইনজীবীর কাছে। তাঁরে পেশাগত জায়গা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনই তাঁর বর্ণাঢ্য পথ চলাও আজ উদযাপিত হচ্ছে। দেখে নেওয়া যাক এমন এক অসামান্য ব্যক্তিত্বকে।

সুপ্রিম কোর্টের বিচারপতি

সুপ্রিম কোর্টের বিচারপতি

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে ১২ অগাস্ট নিজের জীবনের পেশাগত দিকের একটি সফর শেষ করছেন রোহিন্টন নারিম্যান। ২০১৪ সালের ৭ জুলাই তিনি এই পদে আসীন হন। তিনিই সুপ্রিম কোর্চের চতির্থ সিনিন কাউন্সেল যিনি বিচারপতি হিসাবে নিযুক্ত হন। আর এমন অনন্য সম্মানের অধিকারী ব্যক্তিকে নিয়ে রীতিমতো উৎসাহ রয়েছে দেশের একাধিক প্রান্তে। 'কম্পারিটিভ কনস্টিটিউশনাল অ্যান্ড সিভিল ল' তে কার্যত বিশেষজ্ঞ ছিলেন সুপ্রিম কোর্টের এই বিচারপতি। পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে জাস্টিস নারিমন ছিলেন ২০১১ সাল থেকে সলিসিটার জেনারেল অফ ইন্ডয়া। সই সময় একাধিক মামলা তাঁর সামনে আসে। সেই মামলার সংখ্যা অন্ততপক্ষে ৫০০ ছাড়িয়েছে , বেল বহু সূত্রের খবর।

 প্রবল উৎসাহ রয়েছে কোন কোন বিষয়ে?

প্রবল উৎসাহ রয়েছে কোন কোন বিষয়ে?

এমন এক উজ্জ্বল ব্যক্তিত্বের প্রবল উৎসাহ রয়েছে ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞানে। এই সমস্ত বিষয়ে চর্চা করার পাশাপাশি তিনি যখন বিচারপতি ছিলেন তখন সুপ্রিম কোর্টে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন। জুনিয়ার বিচারপতি হিসাবে তিনি এমন বহু মামলার রায় দিয়েছেন। তাঁর আইনি মতামত দেশের ইতিহাসের পাতায় বহু নামী অধ্যায়ের সাক্ষী হয়ে রয়েছে। সিভিল আইন ও প্রতিযোগিতা মূলক বিভিন্ন ক্ষেত্রে জাস্টিস রানিমনের বক্তব্য রীতিমতো তাৎপর্যবাহী। আর এম লোধার নেতৃত্বাধীন একটি কলেজিয়ামে তাঁর নাম সুপারিশ করা হয়। ২০১৪ সালে যখন থেকে নরেন্দ্র মোদী সরকার তখতে আসে, তখন থেকেই দেখা যায় জাস্টিস নারিমনের উত্থান। ৯ বছর সুপ্রিম কোর্টের বারের সদস্য হিসাবে সিনিয়ার আইনজীবী ছিলেন তিনি। তারপরই তাঁকে উন্নিত করা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতির তালিকায়। এর আগে আইনজীবী থেকে বিচারপতি হয়ে ওঠার ক্ষেত্রে নাম রয়েছে সন্তোষ হেগড়ে, কুলদীপ সিং, এসএম সিকরিদের। এরপর আসে নারিমনের নাম।

 পুরোহিত থেকে আইনজীবী হয়ে ওঠার কাহিনি

পুরোহিত থেকে আইনজীবী হয়ে ওঠার কাহিনি

রোহিন্টন নারিমানের বাবা ফলি এস নারিমান ছেলের সম্পর্কে লিখতে গিয়ে বহু অজানা কাহিনি একবার লিখেছিলেন। তিনি লেখেন, মাত্র ১২ বছর বয়সে পরিবারের রীতি মেনে পৌরহিত্যের দায়িত্ব পালন করেন রোহিন্টন। যেহেতেু নারিমন পরিবর পার্সিজের পুরোহিত পরিবার হিসাবে খ্যাত, তাই রোহিন্টনের মা ছোট থেকেই চেয়েছিলেন যে পরিবারের রীতি যেন ছেলে বহন করেন। সেই মতো নিজের বোনের জোরোআস্ত্রিয়ান ধর্মে প্রবেশের যে ক্রিয়া ধর্মমতে সম্পন্ন করেছিলেন রোহিন্টন। পরিবারের কথার অন্যথা না করেই রোহিন্টন নিজের মতো করে নিজের পেশাগত জীবন চালিয়ে নিয়ে গেছেন।

 নারিমন ও বিচারব্যবস্থা

নারিমন ও বিচারব্যবস্থা

দেশের একাধিক তাবড় মামলার রায় নারিমনের হাত ধরে এসেছে এ দেশে। এরমধ্যে নভতেজ সিং দোহর মামলা অন্যতম। এই মামলায় বিচারের রায় দেওয়ার সময় অস্কার ওয়াইল্ডের বক্তব্যকে তুলে ধরে রায় দেন জাস্টিস নারিমন। এই রায়তেই দুই সমলিঙ্গের প্রাপ্ত বয়স্কের মধ্যে সম্পর্ক থেকে অপরাধের তকমা সরিয়ে দেন জাস্টিস নারিমন। দেশ পায় এক ঐতিহাসিক রায়। এছাড়াও এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা এনকাউন্টার নিয়েও তদন্ত প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেয় তার ১৬ জনের বেঞ্চের অন্যতম সদস্য। ছিলেন জাস্টিস নারিমন। শুধু তাই নয়, দেশের এনআরসি নিয়েও যে মামলা সুপ্রিম কোর্টে ওঠে তার বিষয়ে বড়সড় রায় দেয় কোর্ট। অসমের এনআরসি মামলা সম্পর্কীয় বেঞ্চে ছিলেন জাস্টিস নারিমন। একটি নির্দিষ্ট সময়ে এই এনআরসি সম্পন্ন করার বার্তা দিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেবার। যার ফলে অসমের এনআরসির কাজ সেই সময়কালের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যায়। এছাড়াও শাবরিমালা থেকে তিন তালাক, উত্তর প্রদশের কনওয়ার যাত্রা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে রায় দেয় সুপ্রিম কোর্ট।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+