Lok Sabha Election 2024: বিজেপির দ্বিতীয় তালিকায় হেভিওয়েট কারা? রইল সেই তালিকা

Lok Sabha Election 2024: চলতি সপ্তাহের শেষেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর এর মধ্যেই দ্বিতীয় তালিকা প্রকাশ করল বিজেপি। দেশের একাধিক রাজ্যের ৭২ টি লোকসভায় আসনে বুধবার সন্ধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

যেখানে কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর, পীযুষ গোয়েল, নীতিন গড়করির নাম রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপির দ্বিতীয় তালিকায় নাম রয়েছে হরিয়ানার প্রাক্তন মুয়খ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

Lok Sabha Elections 2024

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই দেশের ১৯৫ টি লোকসভা আসনে (Lok Sabha Elections 2024) প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। যার মধ্যে বাংলার ২০ টি আসনও রয়েছে। তবে এদিন বাংলার কোনও আসনের জন্য প্রার্থী তালিকা দেওয়া হয়নি। একনজরে দেখে নিন বিজেপির দ্বিতীয় তালিকায় হেভিওয়েট কে কে রয়েছেন?

Lok Sabha Election 2024: হেভিওয়েট কে কে রয়েছেন?

মহারাষ্ট্র নাগপুর থেকে লড়বেন কেন্দ্রিয়মন্ত্রী নীতিন গড়করি।
উত্তর মুম্বই থেকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল
প্রহ্লাদ জোশী লড়াই করবেন দাওয়াত (Dhawad) লোকসভা আসন (Lok Sabha Election 2024) থেকে।
হিমাচল প্রদেশের (Himachal Pradesh) হমীরপুর (Hamirpur) লোকসভা আসন থেকে লড়বেন অনুরাগ ঠাকুর
প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর লড়বেন কর্নাল আসন থেকে।
পূর্ব দিল্লি থেকে হর্ষ মালহোত্রা
হরিয়ানার গুরগাও আসন থেকে লড়বেন রাও ইন্দ্রজিৎ সিং
কর্নাটকের হাভেরি লোকসভা আসন থেকে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী Basavaraj Bommai
হরিদার লোকসভা আসন থেকে লড়বেন উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী Trivendra Singh Rawat
কর্নাটকের বেঙ্গালুরু সাউথ থেকে লড়বেন বিজেপি নেতা তেজস্বী সূর্য

অন্যদিকে বেঙ্গালুরু নর্থে বিজেপির প্রার্থী সদানন্দ গৌড়াকে সরিয়ে প্রার্থী হয়েছেন শোভা কারান্দলাজে। পাশাপাশি ধারওয়াড় থেকে প্রার্থী হবেন প্রহ্লাদ যোশী। ওই কেন্দ্রেই ২০০৯ সাল থেকে লড়ছেন তিনি। কর্নাটকের বিজেপি সভাপতি বিওয়াই রাঘবেন্দ্র ফের প্রার্থী হচ্ছেন শিমোগা কেন্দ্র থেকে। ওই কেন্দ্র থেকেই ২০১৮-র উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।

প্রার্থী তালিকা নিয়ে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানান, অসাধারণ প্রার্থী তালিকা। একাধিক নতুন মুখ রয়েছে তালিকায়। শুধু তাই নয়, প্রবীণ এবং নবীনের অসাধারণ মেলবন্ধন প্রার্থী তালিকায় রয়েছে বলে মন্তব্য বিজেপি নেতার। আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কর্নাটকের ২৮ টি আসনই বিজেপি পাবে বলে দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+