ভারতের শীর্ষ ধনীদের তালিকায় সেরা দশে কারা?শীর্ষে মুকেশ আম্বানি পরিবার

এম ৩ এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট চলতি বছরের প্রকাশিত তালিকায় ফের ভারতের সবচেয়ে ধনী পরিবারের শিরোপা দখল করলেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। ৯.৫৫ লাখ কোটি টাকার সম্পদ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই কর্ণধার প্রথম স্থানে ফিরলেন। গত বছর তালিকার শীর্ষে থাকা গৌতম অদানি ও তাঁর পরিবার এবার ৮.১৫ লাখ কোটি টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন।

ইতিহাস গড়লেন রোশনি নাদার মালহোত্রা। ২.৮৪ লাখ কোটি টাকার সম্পদ নিয়ে তিনি ও তাঁর পরিবার তৃতীয় স্থানে উঠে এসেছেন। তিনিই এখন ভারতের সবচেয়ে ধনী নারী।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার সাইরাস এস পুণাওয়ালা (২.৪৬ লাখ কোটি টাকা)। পঞ্চম স্থানে আছেন আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা (২.৩২ লাখ কোটি টাকা)।

ষষ্ঠ স্থানে রয়েছেন বাজাজ অটোর নিরাজ বাজাজ (২.৩২ লাখ কোটি টাকা)। ফার্মা জগতে শীর্ষে থাকা সান ফার্মার দিলীপ সাংঘভি সপ্তম স্থানে (২.৩০ লাখ কোটি টাকা)। অষ্টম স্থানে আছেন উইপ্রোর আজিম প্রেমজি ও তাঁর পরিবার (২.২১ লাখ কোটি টাকা)।

হিন্দুজা গ্রুপের গোপীচাঁদ হিন্দুজা ও তাঁর পরিবার নবম স্থানে (১.৮৫ লাখ কোটি টাকা) এবং দশম স্থানে আছেন অ্যাভিনিউ সুপারমার্টস-এর রাধাকিশন দামানি ও তাঁর পরিবার (১.৮২ লাখ কোটি টাকা)।

এছাড়াও তালিকায় ১০০ জনের মধ্যে আরও রয়েছেন কয়েকজন উল্লেখযোগ্য কর্ণধার অনিল আগরওয়াল (ভেদান্ত রিসোর্সেস), সুনীল মিত্তল (ভারতি এয়ারটেল), মঙ্গল প্রভাত লোধা (লোধা ডেভেলপার্স), আনন্দ মহিন্দ্রা (মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা), রাধাকিশন দামানির ভাই গোপীকিশন দামানি সহ আরও বহু শিল্পপতি।

এবছরের তালিকায় নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উত্থান স্পষ্ট, যারা ভারতের সম্পদ মানচিত্রে বড় ভূমিকা রাখতে শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+