পেরিয়ারের সমাধি কি মারিনা বিচে! আদালতে ডিএমকে-কে 'প্রশ্ন' সরকারি আইনজীবীর
মারিনা বিচেই এম করুণানিধির অন্তেষ্টি হবে। এমনটাই জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এর আগে করুণানিধিকে মারিনা বিচে সমাধিস্থ করতে অনড় ছিল ডিএমকে। বিষয়টি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে শুনানি চলে।
মারিনা বিচেই এম করুণানিধির অন্তেষ্টি হবে। এমনটাই জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এর আগে করুণানিধিকে মারিনা বিচে সমাধিস্থ করতে অনড় ছিল ডিএমকে। বিষয়টি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে শুনানি চলে। ডিএমকে-র দাবি ছিল, যেখানে সিএন আন্নাদুরাই, এমজি রামচন্দ্রন এবং জয়ললিতাকে সমাধিস্থ করা হয়েছে, সেখানেই এই বড় নেতার সমাধির ব্যবস্থা হওয়া উচিত।

শুনানিতে তামিলনাড়ু সরকারের আইনজীবী বৈদ্যনাথনের প্রশ্ন ছিল, দ্রাবিড় আন্দোলনের শীর্ঘ নেতা পেরিয়ারকে কি মারিনা বিচেই সমাধিস্থ করা হয়েছে?
একনজরে দেখে নেওয়া যাক, ইভি রামস্বামী ওরফে পেরিয়ারের সমাধিস্থল
দ্রাবিদার কাজাগমের প্রতিষ্ঠাতা ইভি রামস্বামী ওরফে পেরিয়ারকে সমাধিস্থ করা হয়েছিল, চেন্নাইয়ের ভ্যাপারির থাইডালে।
১৯৭৩-এর ২৪ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন পেরিয়ার।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শোক পালনের কথা জানিয়ে ছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধি। তামিলনাড়ু সরকারের তরফ থেকে শেষ সম্মান জানানোর বন্দোবস্ত করা হয়েছিল। দেহ জনগণের শেষ শ্রদ্ধার জন্য রাখা রয়েছিল রাজাজি হলে।
বিকেলে শুরু হয়েছিল শেষযাত্রা। যা গিয়ে শেষ হয় চেন্নাইয়ের ভ্যাপারির থাইডালে। সেখানেই সমাধিস্থ করা হয়েছিল পেরিয়ারকে। শেষযাত্রায় হাজির ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এবং পূর্বতন অপর মুখ্যমন্ত্রী কে কামরাজও। ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল তামিলনাড়ু জুড়ে।
তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধির মৃত্যুর অব্যবহিত পর ডিএমকে দলের তরফে পুত্র এমকে স্তালিন এআইএডিএমকে সরকারের কাছে আবেদন করেন যাতে কলাইগনরকে মারিনা বিচেই সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়। তবে আইনি জটিলতার কারণ দেখিয়ে সেই আবেদনে সাড়া দেয়নি ই পলানিস্বামীর সরকার। বদলে চেন্নাইয়ের গান্ধী মন্ডপনের কাছে দুই একর জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ।












Click it and Unblock the Notifications