অতিমানবিক ১৫৮-এর পর ম্যাককুলামকে কোন কথা বলেছিলেন সৌরভ ও শাহরুখ, খোলসা করলেন কেকেআর কোচ

অপরাজিত ১৫৮-এর পর ম্যাককুলামকে কী বলেছিলেন সৌরভ ও শাহরুখ, হল খোলসা

প্রথম আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককুলাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় ব্যবধানে ওই ম্যাচও জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে হিরো ম্যাককুলামকে বাহবা দিয়েছিলেন কেকেআরের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মালিক শাহরুখ খান। ঠিক কী বলেছিলেন দুই রথি, তা জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

ম্যাককুলামের অপরাজিত ১৫৮

ম্যাককুলামের অপরাজিত ১৫৮

২০০৮ সালের আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে রাহুল দ্রাবিড় শিবিরের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ২২২ রান তুলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেকেআর। সৌজন্যে দলের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককুলামের ৭৩ বলে ১৫৮ বিধ্বংসী ও অপরাজিত ইনিংস।

কী বলেছিলেন সৌরভ

কী বলেছিলেন সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য নাম কামানো ব্রেন্ডন ম্যাককুলামকে ২০০৮ সালে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাঁকে চিনেছিল গোটা বিশ্ব। ম্যাচ শেষে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সতীর্থ ব্রেন্ডন ম্যাককুলামকে বলেছিলেন, এখান থেকে তাঁর কেরিয়ার অন্য খাতে বইতে শুরু করবে।

কী বক্তব্য ম্যাককুলামের

কী বক্তব্য ম্যাককুলামের

অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ঠিক কী বোঝাতে চেয়েছিলেন, সেই সময় তিনি তা বোঝেননি বলেই জানিয়েছেন ব্রেন্ডন ম্যাককুলাম। কিন্তু দাদা যে একশো শতাংশ সঠিক ছিলেন, তা মেনে নিয়েছেন কেকেআর কোচ। স্বীকার করেছেন, নাইট রাইডার্সের জার্সিতে ওই ইনিংসের পর তিনি জীবনে অনেক কিছু পেয়েছিলেন।

কী বলেছিলেন শাহরুখ

কী বলেছিলেন শাহরুখ

প্রথম আইপিএলের প্রথম ম্যাচে ১৫৮ রানের অতিমানবিক ইনিংস খেলার পর কেকেআর মালিক শাহরুখ খান নায়ক ব্রেন্ডন ম্যাককুলামকে দলের সঙ্গে সর্বসময় জুড়ে থাকার বার্তা দিয়েছিলেন। সেই বার্তা তিনি মনে রেখেছেন বলে জানিয়েছেন প্রাক্তন কিউয়ি কোচ। এবারের আইপিএলে নাইট রাইডার্সকেই কোচিং করাচ্ছেন ব্রেন্ডন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+