নিমতায় আজ অগ্নিকন্যা মমতা, তৃণমূল নেতা খুনের প্রতিবাদ মিছিল
রাস্তায় রাতের অন্ধকারে বাইকে চড়ে আসা আততায়ীদের গুলিতে মঙ্গলবার নিহত হয়েছেন দমদম ৬ নম্বর পুরসভার তৃণমূল নেতা নির্মল কুণ্ডু।
রাস্তায় রাতের অন্ধকারে বাইকে চড়ে আসা আততায়ীদের গুলিতে মঙ্গলবার নিহত হয়েছেন দমদম ৬ নম্বর পুরসভার তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। আর তাঁর মৃত্যু সংবাদ পৌঁছতেই আজ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে , খুনের ঘটনার পরদিনই নিমতা এলাকায় তৃমমূল নেতাদের খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ে । গোটা ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। যদিও বিজেপির দাবি, নির্মল কুণ্ড খুনের ঘটনায় তৃণণূলে গোষ্ঠী দ্বন্দ্ব জড়িত। প্রসঙ্গত, নিমতায় নির্মল কুণ্ডু খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক বিজেপি নেতা। বাকি দুজন বিজেপির সাধারণ কর্মী।
ধৃতদের মধ্যে একজন ঘটনার দিন নির্মল কুণ্ডুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। তারপরই চলে গুলি। যদিও বিজেপির দাবি ঘটনার সঙ্গে তারা মোটেও জড়িত নয়। নিমতার খুনের ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এদিকে, ঘটনার জেরে বিজেপি নেতার বাড়িতে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা আগুন লাগিয়ে দেন বুধবার সকালে।












Click it and Unblock the Notifications