Weather update:মরশুমের শীতলতম দিন, শহরের তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির নীচে

Weather update:মরশুমের শীতলতম দিন, শহরের তাপমাত্রা নামল ১৪ ডিগ্রির নীচে

শহরের শীতলতম দিন। আরও নামল শহরের তাপমাত্রা। ১৪ ডিগ্রির নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। ১৩.৯ ডিগ্রি আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা। জেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে। গতকালই আবহাওয়া দফতর জানিয়েছে তাপমাত্রার পারদ নামবে ১১ থেকে ১০ ডিগ্রিতে। উত্তুরে হাওয়া হু হু করে ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্যে। আর কোথাও কোনও বাধা থাকছে না।

শীতলতম দিন

শীতলতম দিন

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া শীতলতম দিন শহরের। উত্তুরে হাওয়ার দাপটে শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ১৪ ডিগ্রিরও নীচে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। খুশির আমেজ শহরবাসীর। শহরে শীতের দেখা মেলে কম। এবারও দেরিতেই পড়েছে শীত। বড়দিনের আর বেশি দিন বাকি নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর ক্রিসমাস এবং নিউ ইয়ারে তাপমাত্রার পারদ নামবে আরও নীচে। শহরের তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম রয়েছে।

জাঁকিয়ে শীতে পূর্বাভাস

জাঁকিয়ে শীতে পূর্বাভাস

রোদ ঝলমলে আকাশ তার সঙ্গে কনকনে ঠান্ডা আবহাওয়ার এমন মনোরম যুগলবন্দি খুব কমই দেখা মেলে শহরে। সেটা এবার হতে শুরু করে দিয়েছে। শহরের সঙ্গে জেলাগুলির তাপমাত্রাও নামতে শুরু করেছে। গতকাল আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে তাপমাত্রার পারদ আরও নামবে। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে জাঁকিয়ে শীত পড়বে আগামী কয়েক দিন। সেই সঙ্গে তাপমাত্রা ১১ থেকে ১০ ডিগ্রিতে নামতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বড়দিনে জাঁকিয়ে শীত

বড়দিনে জাঁকিয়ে শীত

বড়দিনে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ আগামী কয়েকদিন কোথাও কোনও বাধা পাবে না উত্তুরে হাওয়া। কাজেই হু হু করে ঢুকতে শুরু করবে উত্তুরে হাওয়া। তার জেরে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। বড়দিনের শহরবাসী জমিয়ে শীত উপভোগ করতে পারবেন বলে জানা গিয়েছে। জেলা গুলিতে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলে মনে করা হচ্ছে।

 কেমন থাকবে জেলার আবহাওয়া

কেমন থাকবে জেলার আবহাওয়া

তাপমাত্রার পারদ জেলাগুলিতেও নামতে শুরু করেছে। শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে উত্তর ভারতের একাধিক জায়গায়। দার্জিিলংয়ে তুষার পাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের ছুটিতে দার্জিলিঙের তুষারপাত অনুভব করতে অনেকেই পাড়ি দিতে পারে বলে মনে করা হচ্ছে। শীত কালে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়তে পারে।আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কাজেই শীত পুরো দমে উপভোগ করতে পারবেন রাজ্যবাসী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+