ঘন কুয়াশায় ব্যাহত বিমান চলাচল, গঙ্গাসাগরে বন্ধ লঞ্চ! দিল্লিতে তাপমাত্রা নামল ৩.৩ ডিগ্রিতে, জারি কমলা সতর্কতা
Weather Update: ঘন কুয়াশায় বিপর্যস্ত বিমান পরিষেবা। সোমবার সকাল ন'টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি কোনও বিমান। আবার সেখান থেকে উড়তে পারেনি কোনও বিমান। অন্যদিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় গঙ্গাসাগরের পথে লঞ্চ পরিষেবা বন্ধ রাখা রয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন উত্তর ভারতের অনেকটা অংশেই তীব্র শীতের দিন এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে।
এদিন ভোরে বহু মানুষ গঙ্গাসাগরে পূণ্যা স্নানের জন্য ডুব দিয়েছেন। তখন ছিল ঘন কুয়াশায় ঢাকা। তারপরেও পরিস্থিতির তেমন কিছু উন্নতি হয়। গঙ্গাসাগরে পথে রাস্তায় দাঁড়িয়ে পূণ্যার্থী বোঝাই বাস। অন্যদিকে গঙ্গাসাগরের সঙ্গে সংযোগকারী লঞ্জ কিংবা ভেসেল পরিষেবা এদিন ভোর থেকে কুয়াশার কারণে বন্ধ রয়েছে।

অন্যদিকে এদিন সকালে শুরু কলকাতা বিমানবন্দরেই নয়, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় বিমান পরিষেবা কুয়াশার কারণে ব্যাহত হয়। রবিবার দিল্লিতে কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ার পরে ফের সোমবার এই ঘটনা ঘটল। দিল্লি বিমানচবন্দর যাত্রীদের উদ্দেশে বলেছে, তাঁরা যেন ভ্রমণের আগে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে। যাত্রীদের আপডেট ফ্লাইটের তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। সঙ্গে বলা হয়েছে, এর ফলে কোনও অসুবিধার জন্য তারা গভীর ভাবে দুঃখিত।
শুধু জলপথে লঞ্চ কিংবা আকাশ পথে বিমানই নয়, স্থলপথে ট্রেন চলাচলও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়েছে। রবিবার ভারতীয় রেল জানিয়েছে কুয়াশার কারণে, ২২ টি দিল্লিগামী ট্রেন এক থেকে ছয় ঘন্টা দেরিতে চলছে।
উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ এদিনও তীব্র ঠান্ডা ও কুয়াশার কবলে। আবহাওয়া দফতর এদিন জানিয়েছে ১৫ জানুয়ারির পাশাপাশি ১৬ জানুয়ারিতেও, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান ও উত্তর প্রদেশের কিথু অংশে ঠান্ডার দিন থেকে তীব্র ঠান্ডার দিনের অবস্থা থাকতে পারে। পাশাপাশি রাত কিংবা সকালের দিকে কয়েক ঘন্টা ঘন থেকে খুব ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এছাড়া জম্মু বিভাগের কিছু অংশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খ্ণ্ড, ওড়িশা, অসম, মেঘালয় ও নাগাল্যান্ড কুয়াশাচ্ছন্ন থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রবিবারে ৩.৫ ডিগ্রির পরে পরে সোমবারেই জাতীয় রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মরসুমের সর্বনিম্ন। এর আগে আবহাওয়া দফতরের তরফে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে ঠান্ডা ও কুয়াশা নিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। গত তিন দিন ধরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications