হিমালয়ের পাদদেশে অতিভারী বৃষ্টির সতর্কতায় আতঙ্ক! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
হিমালয়ের পাদদেশে অতিভারী বৃষ্টির সতর্কতায় আতঙ্ক! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের জন্য এরকম কোনও বার্তা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তির ঘর্মাক্ত আবহাওয়া (weather) বজায় থাকবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর রবিবার পর্যন্ত মালদহ জেলাকে বাদ দিয়ে সবকটি জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলার কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৭ (২৬.৭)
বালুরঘাট ২৬.৬ (২৬.২)
বাঁকুড়া ২৭.৩ (২৬.৫)
ব্যারাকপুর ২৮.৬ ( ২৭.৬ )
বহরমপুর ২৪.৬ ( ২৫)
বর্ধমান ২৫ (২৫)
ক্যানিং ২৮.২ ( ২৮)
কোচবিহার ২৬.১ ( ২৭.২)
দার্জিলিং ১৭.৪ (১৬)
দিঘা ২৮.৩ ( ২৮.২)
কলকাতা ২৮.১ (২৮.৩)
মালদহ ২৬.৯ ( ২৬.৬)
পানাগড় ২৮.৫ ( ২৭.৫)
পুরুলিয়া ২৫.৫ ( ২৬.১)
শিলিগুড়ি ২৬.৮ ( ২৬.৪ )
শ্রীনিকেতন ২৭.৯ (২৬.৯ )

দেশের আবহাওয়া
মৌসুমী অক্ষরেখার পূর্বের শেষ অংশ হিমালয়ের পাদদেশে উপস্থিত হয়েছে। অন্যদিকে পশ্চিমের অংশ তার স্বাভাবিক অবস্থান থেকে উত্তরের দিকে এখনও সরছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহারের ওপরে। একটি অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণের দিকে বিস্তৃত রয়েছে বিহারের ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে। যা ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপর দিয়ে অন্ধ্র উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে বর্তমানে উত্তর-পূর্ব এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে যে বৃষ্টি চলছে তা ১৪ অগাস্ট পর্যন্ত চলতে থাকবে। এই জায়গাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। তবে ১৪ অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। অসম এবং মেঘালয়ের কোনও কোনও জায়গায় ১৩ অগাস্টের মধ্যে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৪ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বিহারে ভারী বৃষ্টি হতে পারে ১২ অগাস্টের মধ্যে।
পশ্চিম হিমালয়ের আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে। ১৫ অগাস্টের মধ্যে উত্তরাখণ্ডে এবং ১৪ অগাস্টের মধ্যে হিমাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যভারতের বিস্তীর্ণ অংশ, কেরল ও তামিলনাড়ুকে বাদ দিয়ে দক্ষিণ ভারতের বাকি অংশে ১৫ অগাস্ট পর্যন্ত বর্তমানের কম বৃষ্টির পরিস্থিতি চলতে থাকবে। তবে দক্ষিণ ভারতের ১৬ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।












Click it and Unblock the Notifications