শৈত্যপ্রবাহের সতর্কতা ৭ রাজ্যে, হতে পারে শিলাবৃষ্টিও! একনজরে আবহাওয়ার পূর্বাভাস
দিল্লি (delhi)-সহ সাত রাজ্যে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের (colc wave) মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া (weather) দফতরের তরফে সতর্ক করা হয়েছে। সঙ্গে থাকতে পারে অতিঘন কুয়াশা (fog) । এছাড়াও আগামী অন্তত দুদিন পূর্
দিল্লি (delhi)-সহ সাত রাজ্যে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের (colc wave) মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া (weather) দফতরের তরফে সতর্ক করা হয়েছে। সঙ্গে থাকতে পারে অতিঘন কুয়াশা (fog) । এছাড়াও আগামী অন্তত দুদিন পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা নেমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

শৈত্যপ্রবাহ ও শীতলতম দিন
হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানের বিভিন্ন জায়গায় আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিনের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার পূর্বাভাস
আগামী দুদিন পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় ঘন থেকে অতিঘন কুয়াশার থাকতে পারে বলে আবহাওয়া দফতর সতর্ক করেছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশা থাকতে পারে উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং পূর্ব ভারতের কিছু অংশে।

পশ্চিম হিমালয়ে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম হিমায়ল এবং উত্তর-পশ্চিম ভারতে ৩ জানুয়ারি থেকে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে। যার জেরে ৪ থেকে ৭ জানুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায়, ৫ জানুয়ারি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীরে ৪ও ৫ জানুয়ারি এবং হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ৫ জানুয়ারি নাগাদ শিলাবৃষ্টিও হতে পারে।
এছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ ৫-৭ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মধ্যপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৫ জানুয়ারি নাগাদ।

বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চম ভারতে ন্যূনতম তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এরপরেই ৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেই কারণে ৪ জানুয়ারি থেকে এইসব এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে।
গুজরাত এবং মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামী ২৪ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পরবর্তী ৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ৩ জানুয়ারি পর্যন্ত ন্যূনতম তাপমাত্রা কমবে, তবে তারপর তাপমাত্রা ফের বাড়তে থাকবে।

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে শক্তিশালী উত্তর-পূর্বের হাওয়া রয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্তও রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এর পরবর্তী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে।












Click it and Unblock the Notifications