Weather News: ভয়ঙ্কর অশনি সঙ্কেত, আসছে বিপদ! থাকছে বহু মানুষের মৃত্যুর শঙ্কা
Weather News: চৈত্রের শুরুতেই তীব্র দাবদাহে পুড়ছে বাংলা! ইতিমধ্যে বেশ কিছু জেলায় প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে তাপমাত্রা। শুধু বাংলাতেই নয়, দেশের বড় অংশেই ছবিটা এক। এই অবস্থায় অশনি সঙ্কেত শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। আর সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
গত কয়েক বছর ধরে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকছে তাপমাত্রা। পাল্লা দিয়ে বাড়ছে 'হিট-ওয়েভ' (Heat Wave)। এবারও ভয়ঙ্কর সেই তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পাবে না দেশের মানুষ। এমনটাই আশঙ্কা। মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, চলতি এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই ভয়ঙ্কর 'হিট-ওয়েভ'র শিকার হতে পারেন সাধারণ মানুষ।

এমনকি দেশের বেশির ভাগ অংশেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকবে বলে জানাচ্ছেন ওই আধিকারিকরা (Weather News)। এমনকি কোন কোনও রাজ্যে তাপ প্রবাহের শঙ্কা রয়েছে তাও জানিয়েছেন। মৃত্যুঞ্জয়বাবুর কথায়, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ এবং ওডিশায় ভয়ঙ্কর 'হিট ওয়েভে'র শঙ্কা থাকছে। দেশের বহু অংশে এক টানা ৮ থেকে ১০ দিন ধরেও তাপপ্রভাব চলতে পারে বলে বার্তায় জানানো হয়েছে।
আর এমন অবস্থা চলতে থাকে তাহলে শুধুমাত্র হিট ওয়েভের কারনেই বহু মানুষের মৃত্যু হতে পারে। এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের (Weather News) । বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে বাংলার বহু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিম দিক থেকে বাংলায় শুঙ্ক বায়ু প্রবেশ করছে।
আর সেই কারণেই এমন তাপপ্রবাহ কিংবা তাপ ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবেশ বজায় থাকবে। এমনকি এই অবস্থা আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত বজায় থাকবে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৫ ডিগ্রি ওপরে থাকতে পারে বলেও পূর্বাভাসে (Weather News) জানানো হয়েছে।
যার ফলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, চৈত্রের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামিদিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে। গোটা বৈশাখ এবং জৈষ্ঠ মাস পড়ে রয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে সচেতন থাকারই কথা বলছেন আবহাওয়াবিদরা (Weather News) ।












Click it and Unblock the Notifications