Weather Alert: বর্ষার বিদায় বেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়া একনজরে
Weather Alert: দেশের বিভিন্ন অংশে ১২ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। যেসব অংশের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি এবং কাড়াইকাল। এদিন এইসব জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
এছাড়াও ৯ অক্টোবর হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে বজ্রপাত-সহ বেশ কিছু জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ অক্টোবর একইরকমের আবহাওয়া থাকতে পারে দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি ও কাড়াইকালে।

আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি, কাড়াইকালের কিছু অংশে ১১ অক্টোবর ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় ১২ অক্টোবর ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ১২ অক্টোবরের পরে দক্ষিণ ভারত, উত্তর-পূর্ব ভারতে ২ দিনের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর একই সময়ে পূর্ব ভারতের বিচ্ছিন্ন কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং দেশের বাকি অংশে শুঙ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।
৯ অক্টোবর দেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম, দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি এবং কাড়াইকাল।
১০ অক্টোবর দক্ষিণ অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি, কাড়াইকালের কিছু অংশে একইরকমের আবহাওয়া থাকতে পারে। ১১ ও ১২ অক্টোবর তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি এবং কাড়াইকালের বিচ্ছিন্ন কিছু অংশে বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর আগামী দুদিনের মধ্যে দেশের আরও বিস্তীর্ণ অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশের অবশিষ্ট অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য অনুকূল হয়ে উঠেছে। এছাড়াও অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানার কিছু অংশ, মহারাষ্ট্র ও আরব সাগরের আরও কিছু অংশ।












Click it and Unblock the Notifications