Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Wayanad landslide: ওয়েনাডে বনকর্তাদের বিপজ্জনক ট্রেক! গুহা থেকে উদ্ধার চার শিশু-সহ আদিবাসী পরিবার

Wayanad landslide: ওয়েনাডে দিন-রাত এক করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন সেখানকার বনকর্মী থেকে শুরু করে সেনাবাহিনী-এনডিআরএফ-এসডিআরএফের সদস্যরা। শত শত মানুষের মৃত্যুর খবরের মধ্যে বন দফতরের কর্মীরা সাহসী প্রচেষ্টায় চারটি শিশু-সহ একটি আদিবাসী পরিবারকে উদ্ধার করেছেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কালপেট্টা রেঞ্জের ফরেস্ট অফিসার কে হাশিসের নেতৃত্বে চার সদস্যের একটি দল বৃহস্পতিবার একটি আদিবাসী পরিবারকে উদ্ধার করে বনের গভীরে বিপজ্জনক ট্রেক করেন।

wayanad

গুহায় আটকে পড়া পরিবারকে উদ্ধার
ওয়েনাডের পানিয়া সম্প্রদায়ের অন্তর্গত এই পরিবারটি পাহাড়েরও পরে একটি গুহা আটকা পড়েছিল। বন দফতরের উদ্ধারকারী দলের সেখানে পৌঁছতে প্রায় সাড়ে চার ঘন্টা সময় লেগে যায়।

সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার ,ফরেস্ট অফিসার কে হাশিস জানান, বৃহস্পতিবার তাঁরা মা ও ছোট শিশুকে বন অঞ্চলের কাছে ঘুরে বেড়াতে দেখেছিলেন। অনুসন্ধান চালানোর পরে তাঁরা আরও তিন সন্তান ও তাদের বাবার সন্ধান পান। যাঁরা খাবার ছাড়াই গুহার মধ্যে আটকা পড়েছিলেন।

হাশিস আরও বলেন, এই পরিবারটি আদিবাসী সম্প্রদায়ের একটি নির্দিষ্ট অংশের অন্তর্গত, যাঁরা সাধারণভাবে বহিরাগতদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে যান। তিনি বলেছেন এই আদিবাসী পরিবারটি সাধারণভাবে বনজ সম্পদের ওপরে বেঁচে রয়েছে। চাল কিনতে তাঁরা সেই সম্পন স্থানীয় বাজারে বিক্রি করেন। ফরেস্ট অফিসার জানিয়েছেন, ভূমিধস ও ভারী বর্ষণের কারণে তাঁরা খাদ্য সংগ্রহ করতে পারেনি বলেই মনে করা হচ্ছে।

বিপজ্জনক উদ্ধার অভিযান
ফরেস্ট রেঞ্জ অফিসার কে হাশিস, সংবাদ মাধ্যমকে তাঁদের বিপজ্জনক যাত্রা বর্ণনা দিয়ে বলেছেন, ভারী বর্ষণের মধ্যে তাঁদেরকে পিছল ও খাড়া পাথর পেরিয়ে সেখানে যেতে হয়েছে। তিনি জানিয়েছেন, শিশুগুলি ক্লান্ত ছিল। তাঁরা যা নিয়ে গিয়েছিলেন, তা তাদের দেওয়া হয়। অনেক বোঝানোর পরে তাদের বাবা-মাকে সঙ্গে নিয়ে আসতে সক্ষম হন। শিশুগুলিকে শরীরের সঙ্গে বেঁধে পাহাড়ি পথে যাত্রা শুরু হয়। পিচ্ছিল পাহাড়ি পথে ওঠা-নামা করতে গাছ ও পাথরের সঙ্গে দড়ি বেঁধে রাখতে হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
বর্তমানে শিশুগুলি নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক শিশুকে ধরে রাখা এক বনাধিকারিকের ছবি।

মুখ্যমন্ত্রীর বার্তা
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বনকর্তাদের চ্যালেঞ্জিং প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, ভূমিধস বিধ্বস্ত ওয়েনাডে সাহসী বনকর্তারা আট ঘণ্টার অক্লান্ত চেষ্টার পরে আদিবাসী পরিবারের ছয় সদস্যের জীবন রক্ষা করেছেন। তাঁদের এই বীরত্ব স্মরণ করিয়ে দেয় কেরলে স্থিতিস্থাপকতা অন্ধকারতম সময়ে উজ্জ্বল হয়ে ওঠে। তিনি সেখানে পুনর্নির্মাণের ব্যাপারেও আশাবাদী বলে জানিয়েছেন।

অভিযানের চার সদস্যের পরিচিতি
উদ্ধার অভি যানে অংশ নেওয়া চার সদস্য হলেন ফরেস্ট অফিসার কে হাশিস, সেকশন ফরেস্ট অফিরাস বিএস জয়চন্দ্রন, বিট ফরেস্ট অফিসার কে অনিল কুমার এবং আরআরটি টিমের সদস্য অনুপ থমাস। তাঁরা এই আদিবাসী পরিবারটিকে উদ্ধার করতে সাত কিমি দীর্ঘ পাহাড়ি পথ ট্রেক করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+