একাধিক রাজ্যে বন্যার ভ্রুকুটি, জারি হল কমলা সতর্কতা

উ‌ৎসবের মুখে একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তর প্রদেশের একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় জল কমিশন।

উ‌ৎসবের মুখে একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তর প্রদেশের একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় জল কমিশন। আবহাওয়া দফতও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে এই রাজ্যগুলিতে। যার জেরে ফুঁসছে একাধিক নদী।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

প্রবল বর্ষণের সতর্কতায় মধ্য প্রদেশের ১১ জেলার স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রায় ৩২টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভোপাল, সাগর,হরদার, রাইসেন, বিদিশা, সেহর, রাজগড়, বাইতুল, দেবাস এবং অশোকনগর এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
জেলা শাসকদের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

প্রবল বর্ষণের কারণে অন্ধ্র প্রদেশের গোদাবরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। যার জেরে পূর্ব গোদাবরী জেলার একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

বিহার

বিহার

প্রবল বর্ষণের কারণে বিহারেও একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। সীতামারি জেলার বাগমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গত ৬ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। খাঙ্গারিয়া জেলার বালতারায় কোশি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘণ্টায় জলস্তর আরও বাড়বে বলে জানানো হয়েছে। একই সঙ্গে আগামী দু'‌দিন বিহারেও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর‌।

কর্নাটক

কর্নাটক

ফের কর্নাটকের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। কর্নাটকের কোলেগালে কাবেরী নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে গিয়ে ভয়ঙ্কর আকার নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হবে আশঙ্কা করে জেলা প্রশাসনকে সতর্ক থাকান নির্দেশ দিয়েছে সরকার‌।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

গত এক সপ্তাহ ধরে মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। রাজ্যের অন্যান্য অংশের পরিস্থিতিও উদ্বেগজনক্। একাধিকল নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নিজে পরিস্থিতির দিকে নজর রাখছেন।

উত্তর প্রদেশ

উত্তর প্রদেশ

উত্তর প্রদেশের পরিস্থিতি উদ্বেগজনক। গঙ্গার জল বাড়তে শুরু করেছে। বারাবাঁকি জেলার ঘাগরা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। নদীর তীরবর্তী এলাকা গুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে।

আর কয়েকদিন পরেই গোটা দেশে নবরাত্রি উৎসব শুরু হয়ে যাবে। তার আগে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+