বিশাখাপত্তনম গ্যাস লিক কাণ্ডে মৃত বেড়ে ১১, পরিবার পিছু ১ কোটি টাকা অর্থ সাহায্য
বিশাখাপত্তনম গ্যাস লিক কাণ্ডে মৃত বেড়ে ১১, পরিবার পিছু ১ কোটি টাকা অর্থ সাহায্য
ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে বিশাখাপত্তনমের গ্যাস দুর্ঘটনার চিত্র। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শতাধিক মানুষ ভর্তি হাসপাতালে। ইতিমধ্যেই মৃত ও আক্রন্তদের পরিবার পিছু অর্থ সাহায্যের ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

১ কোটি টাকা অর্থ সাহায্য জগন্মোহন রেড্ডির
বৃহস্পতিবার বিশাখাপত্তনমের রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ১ কোটি করে অর্থ সাহায্যের ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি সরকার। পাশাপাশি আহতদের পরিবার পিছু দেওয়া হবে ১ লক্ষ টাকা।

হাসপাতালে ভর্তি ৮০০
এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ৮০০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই এলাকা থেকে প্রায় ২৫০ পরিবারকে অন্যত্র স্থানান্তরিতও করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভাইজাগের কাছে গোপালপত্তনমে বৃহস্পতিবার গভীর রাতে একটি কারখানা থেকে এই বিষাক্ত গ্যাস লিকের ঘটনা ঘটে।

স্মৃতির পাতায় ভোপালের মর্মান্তিক গ্যাস দুর্ঘটনা
ভোর রাতে গ্যাস লিকের কিচ্ছুক্ষনের মধ্যেই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়তে দেখা যায় দেড় হাজারের বেশি মানুষকে। প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে গ্যাসের প্রাদুর্ভাব। গ্যাস লিকের কারণে অসংখ্য পশুপাখিরও মৃত্যুর ছবিও উঠে আসে।।এদিকে এই দুর্ঘটনার পর অনেককেই ভোপালের মর্মান্তিক গ্যাস দুর্ঘটনার কথা স্মরণ করতে দেখা যায়।

৫ হাজার টনের ট্যাঙ্ক থেকে ছড়ায় বিষাক্ত স্ট্যায়রিন গ্যাস
একটি ওষুধ তৈরির কারখানার ২ টি ৫ হাজার টনের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস স্টায়রিন গ্যাস ছড়িয়ে পড়ে বলে জানায় ভাইজাগ পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ প্রথম ওই কারখানা থেকে গ্যাস লিক শুরু হয়। সে সময় কারখানায় ছিলেন শুধু নিরাপত্তারক্ষীরা। গ্যাস লিকের জেরে তারাও অচৈতন্য হয়ে পড়লে এলাকার মানুষকে খবর দেওয়া সম্ভব হয়নি বলে পরবর্তীকালে জানা যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications