চটে লাল, অনুষ্কা শর্মাকে হাসির খোরাক না বানানোর সতর্কবার্তা প্রাক্তন বয়ফ্রেন্ড বিরাট কোহলির!
ব্রেক আপের পরেও বিরাট কোহলির জন্য টুইটারে হাসির খোরাক হতে হচ্ছে অনুষ্কা শর্মাকে। টি২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বিরাট কোহলির বিস্ফোরক পারফরম্যান্সের পরই টুইটারে অনুষ্কাকে আক্রমণ করে টুইটবন্যা শুরু হয়ে যায়। যার মূল বক্তব্য হল, বিরাট ও অনুষ্কার সম্পর্কে ইতি পড়েছে বলেই ভাল খেলছেন বিরাট।
আর তাতেই বেজায় চটেছেন অনুষ্কার প্রাক্তন বয়ফ্রেন্ড বিরাট কোহলি। সম্পর্ক শেষ হয়ে গেলেও প্রাক্তন সঙ্গীনীর পাশে দাঁড়িয়ে টুইটারে অনুষ্কাকে আক্রমণ না করার জন্য সতর্কবার্তা দিয়েছেন কোহলি।

টুইটার ও ইনস্তাগ্রামে যে বার্তা বিরাট দিয়েছেন তা ইতিমধ্যেই সোস্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে অনুষ্কাকে এভাবে হাসির খোরাক করাকে 'লজ্জাজনক' বলে ব্যাখ্যা করেছেন বিরাট কোহলি। এবং "অনুষ্কার থেকে আমি শুধু ইতিবাচক শক্তি পেয়েছি", সমালোকদের স্পষ্ট জানিয়ে দিলেন বিরাট।
ইনস্তাগ্রামে একটি পোস্টে বিরাট বলেন, "দীর্ঘ সময় ধরে যারা অনুষ্কাকে আক্রমণ করে চলেছে, এবং যাবতীয় নেতিবাচক বিষয়ের সঙ্গে অনুষ্কার নাম জড়াচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত। নিজেদের শিক্ষিত বলতে তাদের লজ্জা হওয়া উচিত। আমি আমার খেলায় কী করব না করব তার কোনও নিয়ন্ত্রণ ওর হাতে না থাকা সত্ত্বেও ওকে দায়ী করা এবং ওকে হাসির খোরাক বানানো অত্যন্ত লজ্জাজনক। ও যদি কিছু করে থাকে তা হল আমাকে মনোবল জুগিয়েছে এবং আমাকে নেতিবাচক শক্তি জুগিয়েছে।"
Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity pic.twitter.com/OBIMA2EZKu
— Virat Kohli (@imVkohli) March 28, 2016
পাশাপাশি তিনি এও বলেন, "এই ধরণের পোস্ট য়ারা করছেন তাদের জন্য আমার কোনও সমর্থন নেই। আমার পোস্টের জন্যও কোনও সম্মান চাই না। শুধু অনুষ্কাকে সমবেদনা ও সম্মান জানান। শুধু ভেবে দেখুন আপনার বোন, গার্লফ্রেন্ড বা স্ত্রী কেমন অনুভব করবে যদি কেউ তাদের এভাবে আক্রমণ করে।"
কী কী ধরণের মন্তব্যে আক্রমণ করা হয়েছে অনুষ্কাকে একঝলকে দেখে নিন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে































Click it and Unblock the Notifications