(ছবি) খুশির ঈদে শামিল হলেন ভিআইপিরা
নয়াদিল্লি, ২৯ জুলাই: খুশির ঈদ উপলক্ষে মেতে উঠলেন ভিআইপিরাও। কেউ গিয়ে শুভেচ্ছা জানালেন সংখ্যালঘুদের, কেউ আবার সবার সঙ্গে নমাজ পাঠে অংশ নিলেন। ভিআইপিদের ঈদ উদযাপনের টুকরো টুকরো ছবি ধরা পড়ল পিটিআইয়ের ক্যামেরায়।

শামিল মমতা
ঈদ উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায়।

শামিল ওমর
সাধারণ মানুষের সঙ্গে একসাথে নমাজ পড়ছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

শামিল শিবরাজ
নমাজের পর জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

শামিল রাষ্ট্রপতিও
শিশুরা শুভেচ্ছা জানাতে এল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।

দু'দেশের বড়কর্তারা
ঈদে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করলেন বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের বড়কর্তারা।

শামিল অখিলেশ
ঈদের শুভেচ্ছা জানাতে রাস্তায় নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব।












Click it and Unblock the Notifications