মোদী সরকার ফের আসতেই 'আয়ুষ্মান ভারত' নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রের!

কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের বিরোধিতা বার বারই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলা সহ দেশের আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই প্রকল্পের বিরোধী ছিলেন।

কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের বিরোধিতা বার বারই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলা সহ দেশের আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই প্রকল্পের বিরোধী ছিলেন। এবার সেই সমস্ত রাজ্য ও পশ্চিমবঙ্গকে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

মোদী সরকার ফের আসতেই আয়ুষ্মান ভারত নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রের!


দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, ওড়িশার মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়কমন্ত্রী হর্ষবর্ধন। শুধু সাংবিধানিক নিয়ম মেনে চিঠিই নয়, নিজে এই ৩ রাজ্যের প্রত্যেক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন হর্ষবর্ধন। যদিও কোনও সদুত্তর পেয়েছেন কি না, তা জানা যায়নি। প্রসঙ্গত, দেশের নাগরিকদের স্বাস্থ্য বিষয়ক যাবতীয় সুযোগ সুবিধা দিতে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পটি আনে মোদী সরকার। আর সেই প্রকল্পের লোগো থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে বিরোধিতা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন , হর্ষবর্ধন জানান, 'আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের লাভ যেন দেশের সমস্ত মানুষ পান, তা নিশ্চিত করা গুরুপত্বপূর্ণ। আমি সর্বোতভাবে চেষ্টা করব যাতে যে রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলি এই প্রকল্পের আওতায় নেই, তাঁরাও যেন এর আওতায় আসেন। যাতে সেই সমস্ত রাজ্যগুলির মানুষরা সমস্ত রকমের সুযোগ সুবিধা পান। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+