গরুর হৃৎপিন্ডে নতুন প্রাণ ফিরে পেলেন ৮১ বছরের বৃদ্ধা
চেন্নাই. ১৬ জুন : গরুর হৃৎপিন্ডের ভালভের সাহায্যে নতুন জীবন ফিরে পেলেন ৮১ বছরের বৃদ্ধা। বৃদ্ধার হৃদযন্ত্রের মহাধমনী ভালভের ক্রমশ সরু হয়ে যাচ্ছিল। আর সেই চিকিৎসাতেই শনিবার চেন্নাইয়ের ফ্রন্টায়ার লাইফলাইন হাসপাতালে ওই বৃদ্ধার সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা।
হাসপাতালের চিকিৎসকের কথায়, এই পদ্ধতি আসলে 'ওপেন হার্ট সার্জারির' বিকল্প। গত ১১ বছর আগেই ওই বৃদ্ধার ভালভ প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়ে গিয়েছিল। চলতি বছরের গোরার দিক থেকে হৃদযন্ত্রের সমস্যা শুরু হয়। তিনি বলেন, শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়।

এপ্রিল মাসে ফ্রন্টায়াক হাসপাতালে ওই বৃদ্ধা চিকিৎসার জন্য আসেন। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন যে মহাধমনী ভালভটি প্রতিস্থাপন করা হয়েছিল সেই সংকীর্ণ।
চিকিৎসকরা বলেন, সাধারণ এধরণের সমস্যায় 'ওপেন হার্ট সার্জারির' মাধ্যমে এর চিকিৎসা হয়, এবং পুরনোটি সরিয়ে নতুন প্রতিস্থাপন করা হয়। কিন্তু রোগীর বয়স বেশি হওয়ায় চিকিৎসকরা ইনভেসিভ পদ্ধতি বা ন্যুনতম আক্রমণকারী পদ্ধতিই বেছে নেন চিকিৎসার ক্ষেত্রে।
ডাক্তারদের কথায়, এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় গরুর হৃদযন্ত্রের কলা বা টিস্যু দিয়ে একটি জৈব-কৃত্রিম ভালভ তৈরি করা হবে এবং তা মুত্রনিষ্কাশনযন্ত্র বা ক্যাথিডারের সাহায্যে মহাধমণীতে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ পুরনো ভালভের বদলে নতুন প্রতিস্থাপন না করে একটি নতুন ভাল্ভ পুরনোটির মধ্যে প্রতিস্থাপিত করা হয়েছে।
প্রায় ৩ ঘন্টা ধরে ৪ চিকিৎসকের একটি প্রতিনিধি দল এই অস্ত্রোপচার করে। অস্ত্রোপচারের পরে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications