Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttar Pradesh Bypoll: কংগ্রেসকে দূরে ঠেলে উত্তরপ্রদেশে ‘একলা চলো’ অখিলেশের, ফের ইন্ডি জোটে ফাটল?

Uttar Pradesh Bypoll: উত্তরপ্রদেশে উপনির্বাচনে আসন রফা নিয়ে ইন্ডিতে (INDI Alliance) ডামাডোল। কংগ্রেসকে দূরে ঠেলে ভোট ময়দানে একাই লড়বে সমাজবাদী পার্টি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন সপা প্রধান অখিলেশ যাদব (SP chief Akhilesh Yadav)। উত্তরপ্রদেশ উপনির্বাচনে ইন্ডি জোটের প্রার্থীরা সাইকেল চিহ্নে লড়বেন বলে ঘোষণা করলেন অখিলেশ।

১৩ নভেম্বর উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা আসনে রয়েছে উপনির্বাচন (Uttar Pradesh By Election)। তার আগে ইন্ডিতে চরম কোণঠাসা কংগ্রেস। উত্তরপ্রদেশের ভোটের ময়দানে নিজেদের প্রার্থী না দিয়ে জোট শরিক সপার প্রার্থীদেরই সমর্থন করবে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে যাওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন অখিলেশ।

Akhilesh yadav and rahul gandhi

দ্বন্দ্বের কথায় অবশ্য আমল দিতে নারাজ সপা (Samajwadi Party) প্রধান। এক্স পোস্টে তিনি লেখেন, "আসন বড় কথা নয়, জয়টাই বড় কথা।" কংগ্রেস কর্মীদের সপার সঙ্গে মিলিতভাবে কাজ করার আর্জিও জানিয়েছেন অখিলেশ।

অখিলেশ যাদব (Akhilesh Yadav) আরও লেখেন, "কংগ্রেস এবং সমাজবাদী পার্টি একজোট হয়ে একটি বড় জয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। এই উপনির্বাচনে ইন্ডি জোট জয়ের একটি নতুন অধ্যায় তৈরি করতে চলেছে।"

সূত্রের খবর, প্রথমে পাঁচটি আসন দাবি করেছিল কংগ্রেস (Congress)। ফুলপুর, মীরাপুর, সিসোমৌ, মাঝাওয়াসহ আরও একটি আসন চেয়েছিল কংগ্রেস। কিন্তু তাতে কর্ণপাত না করে ৫ আসনেই প্রার্থী ঘোষণা করেন অখিলেশের সমাজবাদী পার্টি। এরপর ফুলপুর ও মাঝওয়ান আসন দুটি দাবি করে কংগ্রেস। কিন্তু তাতেও প্রার্থী দেয় সপা।

শুধুমাত্র খের ও গাজিয়াবাদ ক্যান্টনমেন্ট আসন দুটি কংগ্রেসের জন্য ছেড়ে দেয় সপা। যদিও ওই দুই আসনে লড়তে নারাজ হাত শিবির। ওই দুই আসনে বিজেপির সংগঠন মজবুত রয়েছে। জয়ের সম্ভাবনা কম থাকায় ওই দুই আসন থেকেও পিছু হটেছে কংগ্রেস। এরপরই জোটের স্বার্থে কংগ্রেসের তরফে কোনও আসনেই প্রার্থী দেওয়া হবে না বলে জানানো হয়।

প্রসঙ্গত, বিগত লোকসভা ভোটে ৮০ আসনের মধ্যে ৩৭টিতে জিতে একক বৃহত্তম দল হয় সমাজবাদী পার্টি। বিজেপি জেতে ৩৩টি আসনে। লোকসভায় ব্যাপক জয় পেয়ে এবার উপনির্বাচনেও আত্মবিশ্বাসী সপা। জোট শরিককে কংগ্রেসকে কার্যত গ্রাহ্য না করে দলের পক্ষে সমর্থন আদায়ে ব্যস্ত অখিলেশরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+