বাইরে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিয়ে নিন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠকের পর বার্তা নীতি আয়োগ কর্তার
বাইরে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিয়ে নিন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠকের পর বার্তা নীতি আয়োগ কর্তার
চিনে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি পর্যালোচনায় বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্র। তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়। ছিলেন নীতি আয়োগের প্রধান ভিকে পলও। সেই বৈঠকের পর কেন্দ্রের তরফে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে বাইরে বেরোলে ফের মাস্ক পরুন। করোনার বুস্টার ডোজের টিকা নেওয়াও নিশ্চিত করতে বলা হয়েছে।

করোন নিয়ে বৈঠক
করোনা মুক্তই প্রায় হয়ে গিয়েছে দেশ। তার মধ্যে চিনে ভয়াবহ করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র চিন। একাধিক সীমান্ত রয়েছে চিনের সঙ্গে। ভারতের অনেরকেই চিনে বসবাস করেন। এই পরিস্থিতি নতুন করে চিনে করোনা সংক্রমণ মারাত্মক আকার নেওয়ায় উদ্বেগ বেড়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় বসে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বুধবার দিল্লিতে বসেছিল বৈঠক। সেই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে।

মাস্ক পরে বাাইরে বেরোন
বৈঠকের পর কেন্দ্রের তরফে একাধিক বিষয় মেনে চলার কথা বলা হয়েছে। যেখানে করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে মাস্কের ব্যবহার প্রায় বন্ধই হয়ে গিয়েছিল দেশে। কিন্তু এবার আবার মাস্কের ব্যবহার করতে বলা হয়েছে। কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে ভিড় জায়গায় গেলে বা বাড়ির বাইরে বেরোলে যেন সকলে মাস্ক পরে বেরোন। যেমন ভাবে আগে তাঁরা বেরোতেন। তাতে প্রথম পর্যায়েই করোনা সংক্রমণ অনেকটাই রোধ করা যায়।

বুস্টার ডোজ নিশ্চিত করা
করোনা টিকার দুটি ডোজ অনেকেরই নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু দেশের সিংহভাগ মানুষ করোনা টিকার বুস্টার ডোজ নেননি। মাত্র ২০ থেকে ২৫ শতাংশ মানুষ দেশে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। এই পরিস্থিতিতে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া নিশ্চিত করতে বলা হয়েছে। তাহলেই অনেকটা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে বলে

ভয়ের কিছু নেই
চিনে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে িঠকই। তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে। তবে তা নিয়ে আতঙ্কের কোনও প্রয়োজন নে। বা অযথা ভয় পাওয়ারও কোনও কারণ নেই বলে জানিয়েছেন ভারতের করোনা ভ্যাকসিন প্রস্তুত কারক সংস্থার মালিক আদর পুনাওয়ালা। তিনি জানিয়েছেন ভারতের বেশিরভাগ মানুষেরই দুটি ডোজের করোনা টিকা হয়ে গিয়েছে। আগের থেকে মানুষ অনেকটাই সচেতন হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ কীভাবে মোকাবিলা করা যায় তা জানেন সকলেই।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications