চিনা সাইবার হানা কাণ্ডে ভারতের পাশেই আমেরিকা, বেজিংকে কোন বার্তা ওয়াশিংটনের
ভারতের পাওয়ার গ্রিড সিস্টেমে চিনা সাইবার হানার খবর ছড়িয়ে পড়তেই দিল্লির পাশে দাঁড়ানোর বার্তা দিল আমেরিকা। মার্কিন এক আইনপ্রণেতা এ ব্যাপারে ভারতের পাশে দাঁড়ানোর জন্য বাইডেন প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। সাইবার হানার খবর প্রকাশ্যে আসার পরই মার্কিন আইনপ্রণেতা ফাংক প্যালোন টুইটে চিনকে একহাত নিয়ে লেখেন, 'জোর করে ও ভয় দেখিয়ে চিনকে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে দেব না।'

মার্কিন কংগ্রেসের ফ্রাংক প্যালোন সোমবার টুইটে লেখেন, 'আমাদের কৌশলগত সঙ্গীর পাশে দাঁড়ানো উচিত আমেরিকার। ভারতের গ্রিডে ভয়ংকর সাইবার হানা চালিয়েছে চিন। যার জেরে অতিমারীর পরিস্থিতিতেও ভারতীয় হাসপাতালগুলিতে জেনারেটর জ্বালাতে হয়েছে। এই ঘটনায় চিনকে তীব্র নিন্দা করা উচিত।'
ম্যাসাচুসেটসের কোম্পানি রেকর্ডেড ফিউচারের দাবি, দু দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলাকালীন চিনা সরকারের সঙ্গে সংযুক্ত একদল হ্যাকার ম্যালওয়্যারের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ পাওয়ারগ্রিড সিস্টেমকে নিশানা করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ ব্যাপারে বলেছিল তারা এই খবর সম্পর্কে অবগত।
তাদের মুখপাত্রের কথায়, 'এ ব্যাপারে আরও স্পষ্ট ধারণা পেতে, পর্যালোচনা করা হচ্ছে। সাইবারস্পেসে হামলার নিয়ে বিশ্বব্যাপী সঙ্গীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।' তিনি আরও বলেন, 'সাইবারস্পেস-সহ অন্যান্য হামলা নিয়ে রাষ্ট্রগুলিকে নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সাইবেরসিকিওরিটি রক্ষায় যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।'
এদিকে শুধু পাওয়ার গ্রিডের উপরই নয়, চিনা হ্যাকারদের নিশানায় ছিল দুই ভারতীয় করোনা টিকা উৎপাদনকারী সংস্থা। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের আইটি সিস্টেমকে নিশানা করছে সরকারি সাহায্যপ্রাপ্ত চিনা হ্যাকারের একটি গোষ্ঠী। মূলত, ভারত থেকে করোনা টিকার গবেষণা তথ্য চুরি করতে সচেষ্ট হয়েছে এই চিনা হ্যাকাররা। এমনই জানিয়েছে সাইবার নজরদারি সংস্থা সাইফার্মা।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications