ভারত সফরে এসে ট্রাম্প যাবেন গুজরাতে, সম্ভাব্য সূচি জানালেন মুখ্যমন্ত্রী

ফেব্রুয়ারিতে ভারতে সফরে এসে গুজরাটে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবরমতীতে যাবেন তিনি। দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে এই তথ্য জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

ফেব্রুয়ারিতে ভারতে সফরে এসে গুজরাটে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবরমতীতে যাবেন তিনি। দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে এই তথ্য জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বুধবার তিনি উত্তর দিল্লির শাস্ত্রীনগরে দলের নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন।

মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠান

মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠান

গুজরাতের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, হিস্টনে হাউডি মোদীর মতো অনুষ্ঠানে হতে পারে গুজরাতের মোতেরা স্টেডিয়ামে। প্রসঙ্গত হিস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ক্রী ছাড়াও হাজির ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।

এশিয়ায় সব থেকে পরিষ্কার সবরমতী নদী

এশিয়ায় সব থেকে পরিষ্কার সবরমতী নদী

গুজরাতের মুখ্যমন্ত্রী দাবি করেন, পুরো এশিয়ায় সবরমতী নদী হল সব থেকে পরিষ্কার। যা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী মোদী। এবার সফরে এসে আমেরিকার প্রেসিডেন্ট যেমন সেখানে যাবেন, এর আগে জাপান এবং ইজরায়েলের প্রধানমন্ত্রীরা এসেও সেখানে গিয়েছিলেন।

ট্রাম্প ভারত সফর হতে পারে ২৪-২৬ ফেব্রুয়ারি

ট্রাম্প ভারত সফর হতে পারে ২৪-২৬ ফেব্রুয়ারি

গুজরাতের মুখ্যমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের ভারত সফর সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য দিতে না পারলেও ২৪-২৬ ফেব্রুয়ারি ট্রাম্প ভারত সফর করতে পারেন বলে জানা গিয়েছে। আমেরিকার প্রেসিডেন্টকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও, তিনি সেই সময় আসতে পারেননি।

আলোচনায় আসবে না কাশ্মীর

আলোচনায় আসবে না কাশ্মীর

সূত্রের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ভারত সফর করলেও, কাশ্মীর নিয়ে কোনও কথা হবে না। কেননা আমেরিকা ভারতের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। এর আগে ২০১৫ সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে এসেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+