কোলের সন্তানকে সঙ্গে নিয়ে কর্তব্য পালন পুলিশকর্মীর! ভাইরাল হল টুইট

উত্তরপ্রদেশের এক মহিলা পুলিশকর্মী একদিকে যেমন নিজের মা হওয়ার কর্তব্য পালন করে চলেছেন, তেমনই দায়িত্বের সঙ্গে ডিউটি করছেন।

যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। মহিলাদের নিয়ে একথা আমরা সকলেই শুনেছি। দশভূজাদের জন্য কোনও কাজই যে অসম্ভব নয়, তা ফের একবার প্রমাণ করে দেখালেন উত্তরপ্রদেশের এক মহিলা পুলিশকর্মী। একদিকে তিনি যেমন নিজের মা হওয়ার কর্তব্য পালন করে চলেছেন, তেমনই দায়িত্বের সঙ্গে ডিউটি করছেন।

কোলের সন্তানকে সঙ্গে নিয়ে কর্তব্য পালন পুলিশকর্মীর! ভাইরাল হল টুইট

সংসার ও পুলিশের ডিউটি কোনওটাই যে কম নয়, সেটা বিলক্ষণ জানেন এই পুলিশকর্মী। তাই দুটোই করে চলেছেন নিজের সর্বস্ব দিয়ে।

এই ঘটনারই ছবি তুলে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন উত্তরপ্রদেশ পুলিশের আইজি নভনীত সেকেরা। সেটাই ভাইরাল হয়ে গিয়েছে। পুলিশকর্মী অর্চনা জয়ন্তকে সকলে কুর্ণিশ করছেন।

অর্চনা কর্তব্যরত অবস্থায় টেবলে মেয়েকে অঙ্কিতাকে শুইয়ে ডিউটি করছেন। সঙ্গে রয়েছে ফিডিং বোতল। প্রয়োজনে তা মেয়ের মুখে তুলে ধরছেন কাজের ফাঁকে। ঝাঁসির কোতোয়ালি থানায় কর্মরত অর্চনার এভাবেই দিননাচমা কাটছে।

অর্চনার স্বামী গুরগাঁওয়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। অর্চনার একটি বড় মেয়েও রয়েছে। সে কানপুরে দাদুর বাড়িতে মানুষ হচ্ছে। তবে ছোট মেয়ে এতটাই শিশু যে তাকে অন্য কোথাও না রেখে নিজের কাছে রাখছেন অর্চনা। সঙ্গে নিয়ে ডিউটি করছেন। ২৪ ঘণ্টাই প্রায় ডিউটি করতে হয়। ফলে ঝাঁসিতে ঘর ভাড়া নিয়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে রয়েছেন অর্চনা।

তিনি বলছেন, এত বেশি সময় কাজ করতে হয় যে আলাদা করে মেয়ের জন্য সময় বের করতে পারি না। অথচ ও এতটাই ছোট যে সবসনয় কাছে রাখলে ভালো হয়। আর তাই কাজের জায়গায় আনতে হয়েছে। সহকর্মীদের সহযোগিতায় মিলিয়ে-মিশিয়ে দিন কেটে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+