ব্রাহ্মণদের মন জয় করতে উত্তরপ্রদেশে প্রচারে এসে কি বললেন যোগী রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী?‌

ব্রাহ্মণদের মন জয় করতে উত্তরপ্রদেশে প্রচারে এসে কি বললেন যোগী রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী?‌

পোল–বাউন্ড উত্তরপ্রদেশে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার–সভা সহ প্রস্তুতি তুঙ্গে। উত্তরপ্রদেশের রাজনৈতিক ময়দানে বিজেপি নিজের ক্ষণতা কায়েম করে রাখতে উঠেপড়ে লেগেছে। এক নির্বাচনী জনসভায় এসে শীর্ষ বিজেপি নেতা তথা রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছেন যে ব্রাহ্মণ একটি বর্ণ নয় বরং জীবনযাপনের একটি উচ্চতর উপায়। তিনি এও জানিয়েছেন যে কোনও বৈষম্য ছাড়াই তাঁর দল সকলের জন্য কাজ করে।

বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে এক নির্বাচনী প্রচারে এসে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী বক্তব্য করার সময় বিরোধী দলগুলিকে '‌বর্ণবাদী'‌ বলে আক্রমণ করেন। জেওয়ারের বিজেপি প্রার্থী ধীরেন্দ্র সিংয়ের প্রচারে এসে শর্মা জানিয়েছেন যে বিধানসভা নির্বাচনের প্রচারের আগে তিনি গোটা রাজ্য সফর করেছেন এবং তাঁকে প্রায়ই ব্রাহ্মণ্যবাদ ও জাতপাত নিয়ে দলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। দীনেশ শর্মা বলেন, '‌ব্রাহ্মণ্যবাদ নিয়ে আমার চিন্তা ভাবনা কি আমায় কেউ জিজ্ঞাসা করেছিলেন, আমি তাঁকে বলেছিলাম বিজেপি চায় সকলের সঙ্গে সকলের বিকাশ হোক। তা সে ব্রাহ্মণ হোক বা গুজ্জার হোক বা জাট। প্রত্যেক জাতির তাৎপর্য রয়েছে। এই কারণেই আমাদের দল (‌বিজেপি)‌ সব বর্ণের তোড়া সাজিয়ে সমর্থন করছে সকলকে।'‌

ব্রাহ্মণ এক উন্নত জীবন যাপনের নাম

ব্রাহ্মণ এক উন্নত জীবন যাপনের নাম


দীনেশ শর্মা এও বলেন, '‌কিন্তু যখন আমায় ব্রাহ্মণ্যবাদের সঙ্গে সংযুক্ত করা হয়, আমি বলি হ্যাঁ আমি ব্রাহ্মণ এবং এতে আমার গর্ব বোধ হয়। আমি এতে কোনও অশ্রদ্ধা করার মতো কিছু দেখি না।' তিনি জানিয়েছেন যে ব্রাহ্মণের কাজ হল '‌‌সর্বে ভবন্তু সুখিনা'‌, অর্থাৎ যে অন্যের সুখে সুখ অনুভব করে সে ব্রাহ্মণ। তিনি এও জানিয়েছেন যে তিনি পেশায় শিক্ষক। শর্মা দানান, আগে শুধুমাত্র শিক্ষকদেরই ব্রাহ্মণ বলা হত কারণ তারা মানুষের কল্যাণের জন্য কাজ করে এবং সম্মানের বাইরে বর্ণ জুড়ে '‌দেবতা হিসাবে বিবেচিত হয়'‌। তিনি বলেন, '‌এই নতুন জাতি তাহলে কোথা থেকে এল?‌ ব্রাহ্মণ কোনও জাতি নয়, জাবন যাপনের উন্নত পদ্ধতিকেই ব্রাহ্মণ বলা হচ্ছে। শিক্ষকতা হোক বা (ক্ষেত্র) শিক্ষা, বা যে কাজই হোক না কেন, তাঁরা কোনও বর্ণের সঙ্গে বিরোধে যান না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ব্রাহ্মণরাই সৌভাগ্যের জন্য কাজ করে থাকেন।'‌

 বিজেপি সব জাতি–বর্ণের জন্য কাজ করে

বিজেপি সব জাতি–বর্ণের জন্য কাজ করে

দীনেশ শর্মা এও বলেছেন যে এটা তাঁর সংজ্ঞা নয়, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গী, যিনি '‌সবকা সাথ, সবকা বিকাশ'‌ চান। দীনেশ শর্মা এও জানান যে বিজেপি সকলের জন্য কাজ করেন। তিনি বলেন, '‌বিজেপি পিছিয়ে পড়া জাতি, জাট, গুজ্জার, ঠাকুর, বৈশ্য ও সকলের জন্য কাজ করে। আমাদের সব জাতি-বর্ণের মন্ত্রী, বিধায়ক, নেতা রয়েছে রাজ্য জুড়ে।'‌ তিনি বিরোধীদের আক্রমণ করে বলেছিলেন যে তাঁরা অন্য দলগুলির মতো মানুষের মধ্যে কোনও বৈষম্যের সৃষ্টি করিনি।

 বিজেপি নির্বাচনে সকলের সমর্থন চায়

বিজেপি নির্বাচনে সকলের সমর্থন চায়

প্রসঙ্গত, উপ-মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনের জন্য দলের সমর্থন জোগাড় করতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকারের বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পের তালিকাভুক্ত করেছেন। দীনেশ শর্মা আলিগড় ও লখনউয়ের মতো জায়গায় সফর করেছেন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি এও জানিয়েছেন যে বিজেপি বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছেন। এখানে উল্লেখ্য, গৌতম বুদ্ধ নগরের জেওয়ার পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত, এখানে ১০ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভোট রয়েছে। ১০ মার্চ গণনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+