Yogi Adityanath: WWF ও বনবিভাগ চালাচ্ছে শুমারি! গাঙ্গেয় ডলফিন নিয়ে বড় ঘোষণা যোগী আদিত্যনাথের

Yogi Adityanath: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আনুষ্ঠানিতভাবে গাঙ্গেয় ডলফিনকে রাজ্যের জলজ প্রাণী হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী গঙ্গা, যমুনা, চম্বল, ঘাঘরা, রাপ্তি এবং গেরুয়া নদী-সহ পুকুর ও নদীগুলির বিশুদ্ধতা ও সংরক্ষণের ওপরে জোর দিয়েছে। প্রসঙ্গত এইসব জায়গাতেই গাঙ্গেয় ডলফিন পাওয়া যায়।

উল্লেখ্য উত্তর প্রদেশে এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং বন বিভাগের সহায়তায় এবং জিপিএসের সাহায্যে ডলফিন শুমারির কাজ শুরু করা হয়েছে। এই শুমারির নাম দেওয়া হয়েছে মেরি গঙ্গা মেরি ডলফিন ২০২৩। মুজাফফরপুর ব্যারেজের কাছ থেকে পুরো নারোরা ব্যারেজের কাছ পর্যন্ত গঙ্গা নদীর ধারে ডলফিন গণনার কাজ চলছে।

গাঙ্গেয় ডলফিন নিয়ে বড় ঘোষণা যোগী আদিত্যনাথের

এই পদ্ধতিতে দুটি দল রয়েছে, প্রত্যেকে প্রতি ঘন্টায় ১০ কিমি গতিতে ভ্রমণ করছে ১০ মিনিটের ব্যবধানে। দলগুলি এই ব্যবধানে ডলফিনগুলিকে পর্যবেক্ষণ করে এবং তাদের জিপিএস অবস্থানকে লক্ষ্য করে। ডিএফও সঞ্জয় কুমার জানিয়েছেন, ২০১৫ সালে ২২ টি ডলফিন গণনা করা হয়েছিল। ২০১৬ সালে ৩০ টি, ২০১৭ সালে ৩২ টি, ২০১৮-তে ৩৩ টি, ২০১৯-এ ৩৫ টি এবং ২০২০-তে ৪১ টি ডলফিন ছিল।

মুখ্যমন্ত্রী বলেছেন, প্লাস্টিক ব্যবহার এড়িয়ে চলা পর্যটক ও স্থানীয় বাসিন্দা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি জল ও প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। উত্তর প্রদেশে গাঙ্গেয় ডলফিনের আনুমানিক সংখ্যা প্রায় ২০০০।
এছাড়াও মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন্যপ্রাণীদের যোগাযোগ এবং তাদের সম্পর্কে জানানোর ওপরে জোর দিয়েছেন।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি টাইগার রিজার্ভের সঙ্গে যুক্ত গ্রামগুলির ব্যক্তিদের গাইড হিসেবে প্রশিক্ষণের প্রস্তাব করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+