২৩-এই অযোধ্যায় চালু হবে বিমানবন্দর! কর্মসংস্থানের দিশা দেখালেন যোগী

উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে! কর্মসংস্থান থেকে শুরু করে পর্যটন। কৃষি থেকে শিল্প সবেতেই যোগীর নেতৃত্বে ক্রমশ মডেল রাজ্য হয়ে উঠছে উত্তরপ্রদেশ। তবে অযোধ্যাকে কেন্দ্র করে একাধিক আশা তৈরি হচ্ছে। আগামী বছরের শুরুতেই অযোধ্যায় রামমন্দিরের দরজা খুলে দেওয়ার কথা।

আর তার আগেই সেখানে তৈরি হওয়া আন্তজাতিক বিমানবন্দরের কাজ শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কথা অনুযায়ী, ২০২৩ সালের শেষেই চালু হয়ে যাবে সেই বিমানবন্দর।

অযোধ্যাকে ঘিরে একাধিক উন্নয়নমূলক কাজ

অযোধ্যাকে ঘিরে একাধিক উন্নয়নমূলক কাজ

শুধু বিমানবন্দরই নয়, অযোধ্যাকে ঘিরে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ একাধিক এলাকাতে ফোর-লেন এবং দু-লেন রাস্তা। সম্প্রতি একটি জনসভাতে বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ। সেখান থেকে একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। বলেন, বিমান ধরতে এখন থেকে বস্তির জেলার মানুষকে লখনউ কিংবা গোরক্ষপুরে যাওয়ার প্রয়োজন হবে না। অযোধ্যা বিমানবন্দর থেকেই সমস্ত বিমানের সুবিধা থাকবে। আগে এই এলাকার মানুষকে নিয়ে মানুষ নানা ধরণের টিপন্নি করা হতো। কিন্তু বস্তি জেলা অত্যাধুনিক শহরের থেকে কোনও অংশে কম নয় বলেও মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।

কয়েক হাজার যুবককে চাকরি দিতে সরকার একাধিক ব্যবস্থা

কয়েক হাজার যুবককে চাকরি দিতে সরকার একাধিক ব্যবস্থা

অন্যদিকে কয়েক হাজার যুবককে চাকরি দিতে সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে বলে ইতিমধ্যে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। আর তা বলতে বস্তি জেলার ঐতিহ্যের কথা উঠে আসে তাঁর মুখে। একই সঙ্গে উঠে আসে রামচন্দ্রের কথাও। এই জেলাতে আধুনিক মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে। আর সেখানে কয়েক কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়াও একাধিক সিদ্ধান্তে কর্মসংস্থান তৈরি হয়েছে বলেও দাবি যোগীর। এছাড়াও সেখানে নদীর সংরক্ষণ কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

মাখুদা ধামের বিকাশ করা হবে

মাখুদা ধামের বিকাশ করা হবে

অন্যদিকে মথুরা-কাশীর মতোই মাখুদা ধামের বিকাশ করা হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে একাধিক উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই ধামকেও তীর্থ ক্ষেত্রে সামিল করার কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন যোগী। রাস্তা থেকে শুরু করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। মেডিক্যাল কলেজের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকটনিক কলেজ, আইটিআই তৈরি হয়েছে। শুধু তাই নয়, কৃষকদের স্বার্থে তৈরি করা হয়েছে চিনি মিল। যেখানে চিনি বিদেশেও রফতানি হচ্ছে বলে জানিয়েছেন যোগী। শুধু তাই নয়, খুব শীঘ্রই সেখানে এথানল তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। যার মাধ্যমে আগামিদিনে গাড়ি চলবে।

অন্যদিকে শ্রমিক এবং করোনায় অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের জন্যে সরকার বিদ্যালয় তৈরি করছে বলেও জানিয়েছেন যোগী।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+