রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কী কারণে ব্যবহার হচ্ছে বিশেষ ধরনের পেন, জেনে নিন
গোটা আয়োজনে এক অনন্য বিষয় হল একটি বিশেষ পেনের ব্যবহার। যা কেবল মাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যবহার করছে নির্বাচন কমিশন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরগরম গোটা দেশের রাজনীতি। সোমবারই ফয়সলা হয়ে যাবে যে কে দখল করতে চলেছেন রাইসিনা হিলস। তবে গোটা এই আয়োজনে এক অনন্য বিষয় হল একটি বিশেষ পেনের ব্যবহার। যা কেবল মাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যবহার করছে নির্বাচন কমিশন।[আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনে আজ সংখ্যার বিচারে এগিয়ে রামনাথ কোবিন্দ ]
এই বিশেষ পেনটিগুলিতে ব্যবহার করা হয় বেগুনী রঙের কালি। যা দিয়ে ব্যালট মার্কিং করা হয়। প্রতিটি পেনে থাকে সিরিয়াল নম্বর। এবিষয়ে, নির্বাচন কমিশনের দফতর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে সাংসদ ও বিধায়করা যদি নিজেদের পেন দিয়ে ব্যালট মার্কিং এর কাজ করেন তাহলে, সেই ভোট বাতিল হয়ে যাবে। উল্লেখ্য, এই ব্যালটগুলি সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।[আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, জেনে নিন]

ভোটদানের গোপনীয়তা বজায় রাখার জন্য় প্রয়োজন এই পেনগুলি। এই পেন তৈরি করেছে মাইসোর পেন্টস ও ভার্নিশ লিমিটেড। এর আগেও এই সংস্থাগুলি নির্বাচন কমিশনর জন্য কাজ করেছে। এছাড়া নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যদি কোনও সাংসদ বা বিধায়ক নিজের পেন নিয়েও যান ভোট দিতে, তাহলে তাঁর কাছ থেকে তা নিয়ে নেবে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
গোটা এই নির্বাচন প্রক্রিয়ায় মোট ৩২ টি পোলিং স্টেশন রয়েছে। তার মধ্যে সংসদের ৬২ নম্বর রুম ও ৩১ নম্বর রুম রয়েছে। যেখানে রাজ্যগুলির তরফের ভোট গ্রহণ চলবে।ব্যালট পেপারগুলির দুটি রঙ হবে। সবুজ পেপারে সাংসদরা ভোট দেবেন। গোলাপী পেপারে ভোট সেদেবন সাংসদরা।












Click it and Unblock the Notifications