রাষ্ট্রপতি নির্বাচনে আজ সংখ্যার বিচারে এগিয়ে রামনাথ কোবিন্দ
রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে হবেন, তা ঠিক হয়ে যাবে সোমবার। এদিন রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীরা কুমার ও রামনাথ কোবিন্দের ভাগ্য নির্ধারিত হতে চলেছে।
রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে হবেন , তা ঠিক হয়ে যাবে সোমবার। এদিন রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীরা কুমার ও রামনাথ কোবিন্দের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। সংখ্যার বিচারে নির্বাচনের আগের দিন পর্যন্ত, এই দৌড়ে এগিয়ে রয়েছেন রামনাথ কোবিন্দই। যদিও, বিরোধীরাও শেষ রাতে বাজিমাত করার বিষয়ে আশাবাদী।[আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, জেনে নিন]
বিহারের প্রাক্তন রাজ্যপাল কোবিন্দ এবং সংসদের প্রাক্তন স্পিকার মীরা কুমার। দুই প্রার্থীই নিজেদের প্রচারে একফোঁটা জমিও ছাড়েননি। পাশাপাশি ছিল ভারতীয় রাজনীতির দুই যুযুধান পক্ষের সমর্থন। এখনও পর্যন্ত রাজনৈতিক সমীকরণ যা বলছে তাতে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি সমর্থিত রামনাথ কোবিন্দ।[আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কী কারণে ব্যবহার হচ্ছে বিশেষ ধরনের পেন, জেনে নিন]

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে ভোট ৫,৩৭,৬৮৩। যা ম্যাজিক ফিগার থেকে প্রায় ১২ হাজার কম। এদিকে, লড়াইয়ে দলীয় সদস্যদের উদ্বুদ্ধ করে চলেছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিও। কংগ্রেস প্রার্থী মীরা কুমারের সপক্ষে রয়েছে তৃণমূল , আরজেডি-র মতো কয়েকটি দল। অন্যদিকে, বিজেপির বিশাল ভোটঅঙঅক রয়েছে রামনাথ কোবিন্দের সমর্থনে । সব মিলিয়ে রাজনৈতিক অঙ্ক কাকে কতদূর এগিয়ে নিয়ে যায় , এখন সেটাই দেখার। উল্লেখ্য, সংসদের উভয় কক্ষের সদস্য ও বিধায়করা রাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ করেন। তাঁদের ভোটের ওপরই ভিত্তি করেই দেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টোরাল কলেজের মোট ভোটার সংখ্যা ৪,৮৯৬।












Click it and Unblock the Notifications