তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়ে কেন্দ্র বলছে 'শেষ হয়নি দ্বিতীয় ঢেউ'! বাচ্ছাদের করোনা ঠেকাতে তৈরি হচ্ছে গাইডলাইন?

তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়ে কেন্দ্র বলছে 'শেষ হয়নি দ্বিতীয় ঢেউ'! বাচ্ছাদের করোনা ঠেকাতে তৈরি হচ্ছে গাইডলাইন?

দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। যা নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। শুধু তাই নয়, শিশুরা আক্রান্ত হচ্ছে। যা নিয়ে রীতিমত উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় সরকারের। গবেষকরা বলছেন, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনার তৃতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভারতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে যেভাবে মানুষ করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র। তৃতীয় ওয়েভকে আবহাওয়ার সময়সূচী হিসাবে না নেওয়ার আর্জি কেন্দ্রের। আর এর মধ্যেই ফের বাড়তে চলেছে করোনার সংক্রমণ। যা সত্যিই উদ্বেগের বলে মনে করছেন চিকিৎসকমহল।

করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ

করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ

আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। শুধু তাই নয়, বাচ্চারাদের আক্রান্ত হওয়ার বিষয়টি কার্যত স্বীকার করে নেন তিনি।

একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা প্রয়োজন

একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা প্রয়োজন

লাভ আগরওয়ালের মতে, ভাইরাস থেকে বাচ্ছাদের বাঁচানোর ক্ষেত্রে অবিলম্বে একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন তিনি। উল্লেখ্য, তৃতীয় ওয়েভে বাচ্চাদের বেশি আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন গবেষকরা।

করোনা নিয়ন্ত্রণে যথাযথ আচরণ মেনে চলা উচিৎ

করোনা নিয়ন্ত্রণে যথাযথ আচরণ মেনে চলা উচিৎ

স্বাস্থ্য মন্ত্রক সাফ জানিয়েছে যে অতিমারি শেষ হয়নি এখনও। যে সব জেলায় ১০ শতাংশের বেশি সংক্রমণ সেগুলির কথা উল্লেখ করে এই বার্তা দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য সচিব লাভ আগরওয়াল এ দিন বারবার সতর্ক করেন মাস্ক করার বিষয়ে। এক দিকে লকডাউন উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে যাতে মাস্ক পরার ক্ষেত্রে কোনও শিথিলতা না দেখা যায়, সে ব্যাপারে সতর্ক করেছেন তিনি। মাস্ক পরার অভ্যাস যে 'নিউ নর্মা' সে কথাও উল্লেখ করেছেন তিনি। লাভ আগরওয়াল এ দিন আরও বলেন, করোনার সেকেন্ড ওয়েভ এখনও শেষ হয়নি। তাই করোনা নিয়ন্ত্রণে যথাযথ আচরণ মেনে চলা উচিৎ মানুষের। একইসঙ্গে রাজ্যগুলি যাতে তৃতীয় তরঙ্গের জন্য প্রস্তুত থাকে, সে ব্যাপারেও সতর্ক করেছেন তিনি।

'টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেট' পদ্ধতির ওপর জোর

'টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেট' পদ্ধতির ওপর জোর

এ দিকে আজই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, মহারাষ্ট্র ও কেরলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছয় রাজ্য থেকে ৮০ শতাংশ করোনা সংক্রমণের হদিশ পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেছেন মোদী। তৃতীয় ঢেউ আটকাতে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন ও রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলেছেন। এ দিন প্রধানমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে রাখতে 'টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেট' পদ্ধতির ওপর জোর দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+