কেরলের উদাহরণ পেশ করে নবরাত্রিতে করোনা নিয়ে সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

কেরলের উদাহরণ পেশ করে নবরাত্রিতে করোনা নিয়ে সতর্কতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

কেরলে ওনমের সময় সেভাবে স্বাস্থ্যবিধি মানা হয়নি করোনার প্রেক্ষাপটে। যার ফলে কেরলে ফের একবার করোনার দানবীয় হানা শুরু হয়েছে। এমন এক প্রেক্ষাপটে নবরাত্রির আবহে করোনা নিয়ে সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

নবরাত্রিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বার্তা

নবরাত্রিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বার্তা

' এই নবরাত্রিতে আমি সকলকে আর্জি জানাচ্ছি করোনাকে হারাতে ভেবে চিন্তে তারপর পদক্ষেপ ফেলুন। ' এই বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানান, ' যখন উৎসবের আমেজে আমরা প্রার্থনা করব, তখন লাখ লাখ করোনা যোদ্ধার আত্নবলিদানের কথা স্মরণ করব'। তিনি মনে করিয়ে দেন অন্যের প্রাণ বাঁচাতে করোনার আবহে অনেকেই নিজের বলিদান দিয়েছেন, তাঁদের কথা স্মরণ করে করোনা পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

গরিবকে সাহায্য

গরিবকে সাহায্য

এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এবছরের উৎসবের পরিস্থিতি আগের মতো নয়। অনেকেই মহামারীর দাপটে হারিয়েছেন কাজ। অনেকের পরার মতো জামা নেই উৎসবে। তাই গরিব মানুষকে এই অতিমারীর সময় সবাই মিলে সাহায্য করতে হবে। দরিদ্রদের পারলে নতুন জামা কিনে দিয়ে সাহায্য করতে হবে।

 কেরল উদাসীনতার ফল ভুগছে

কেরল উদাসীনতার ফল ভুগছে

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেরল ভুগছে এনমের সময় প্রবল উদাসীনতার ফল। ওনামের সময় সেখানে বহু মানুষের জমায়েত লক্ষ্য করা গিয়েছে। যার ফলে কেরলে প্রবল হারে সংক্রমণ বেড়েছে।

নীতি আয়োগ জানাচ্ছে দ্বিতীয় স্রোতের বার্তা

নীতি আয়োগ জানাচ্ছে দ্বিতীয় স্রোতের বার্তা

এদিকে, নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় স্রোত আছড়ে পড়ার আশঙ্কা ভারতে তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বারবার বলছেন উৎসবের মরশুমে সাবধানতা মেনে চলাফেরা করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+