Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2023: বেড়েছে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের সীমা! রয়েছে মহিলাদের জন্য সঞ্চয় প্রকল্পও

বাজেটে বয়স্ক নাগরিকদের আয় বাড়াতে যেমন পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক তেমনই পোস্ট অফিসে মাসিক আয় প্রকল্পের সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাজেটে মহিলা ও বয়স্কদের আয় বৃদ্ধি করতে একাধিক প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ঘোষণায় পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন।

পোস্ট অফিসে মাসিক আয় প্রকল্পের সীমা বাড়ছে

পোস্ট অফিসে মাসিক আয় প্রকল্পের সীমা বাড়ছে

পোস্ট অফিসে ক্ষুদ্রসঞ্চয় প্রকল্পে গতি আনতে পদক্ষেপ কেন্দীয় বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের সীমা বাড়িয়েছেন। বর্তমানে যেখানে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা এককভাবে রাখা যেত, এখন তা বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে তা বর্তমান নয় লক্ষ থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পে সুদের হার ৬.৭ শতাংশ। এই প্রকল্প ঝুঁকিমুক্ত। সাড়ে চার লক্ষ টাকায় প্রতিমাসে সুদ পাওয়া যায় ২৫০০ টাকা করে।

 সীমা বাড়ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে

সীমা বাড়ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে

অন্যদিকে পোস্ট অফিস ছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুবিধা পেয়ে থাকেন বয়স্ক নাগরিকরা। এই স্কিমে বর্তমানে সুদের হার ৮ শতাংশ। এই স্কিমে পোস্ট অফিস এবং ব্যাঙ্ক মিলিয়ে বর্তমানে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেত। তবে ২০২৩-এর ১ এপ্রিল থেকে সেই সীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ফলে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে নিশ্চিত আয় খানিকটা বাড়বে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে প্রতি ত্রৈমাসিকে সুদ দেওয়া হয়। পাঁচ বছরের জন্য এই প্রকল্পে টাকা রাখতে হয়।

মহিলাদের জন্য বিশেষ প্রকল্প

মহিলাদের জন্য বিশেষ প্রকল্প

বাজেটে মহিলাদের জন্য আলাদা করে সঞ্চয়প্রকল্প আনা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বর্ষ থেকে এই মহিলা সম্মান সেভিংস স্কিম চালু করা হবে। এই প্রকল্পের মেয়াদ দু-বছরের। এই প্রকল্পে সুদের হার ৭.৫ শতাংশ। এই প্রকল্পে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে।

 নতুন কর কাঠামোর বাড়ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন

নতুন কর কাঠামোর বাড়ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন

নতুন কর কাঠামোর স্ট্যান্ডার্ড ডিডাকশন করা হচ্ছে ৫২৫০০ টাকা। কোনও চাকুরিজীবীর বাৎসরিক আয় যদি ১৫ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে তিনি এই সুবিধা পাবেন। এতদিন পর্যন্ত পুরনো কর ব্যবস্থায় এই সুবিধা পাওয়া যেত। সেখানে অবশ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন অপরিবর্তিত অর্থাৎ ৫০ হাজার টাকাই রয়েছে।

নতুন ও পুরনো কর কাঠামো

নতুন ও পুরনো কর কাঠামো

পুরনো কর কাঠামোয় সুবিধার কোনও পরিবর্তন করা হয়নি। যাঁরা পুরনো কর ব্যবস্থায় কর দিতেন তাঁরা একইভাবে সেখানে তা দিতে পারবেন। অন্যদিকে যাঁরা নতুন কর কাঠামো বেছে নিয়েছিলেন, তাঁদের জন্য আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। ৩-৬ লক্ষ টাকার মধ্যে পাঁচ শতাংশ হারে, ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে। কোনও চাকুরিজীবীর আয় যদি ৯ লক্ষ টাকা হয়, তাহলে তাঁকে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। আগে এই কর ছিল ৬০ হাজার টাকা। যাঁর আ. ১৫ লক্ষ টাকা, তাঁকে কর দিতে হবে দেড় লক্ষ টাকা। আগে ছিল ১,৮৭, ৫০০ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+