Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Union Budget 2023: আয়করে বিরাট ছাড়! করদাতাদের জন্য স্বস্তির খবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা, জানুন বিস্তারিত

কেন্দ্রীয় বাজেটে করদাতাদের জন্য স্বস্তির খবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন ট্যাক্স রেজিমে আয়করের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭ লক্ষ টাকা। স্ল্যাবেও একাধিক পরিবর্তন এনেছেন নির্মলা।

কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে করদাতাদের জন্য স্বস্তির খবর শোনালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন ট্যাক্স রেজিমে আয়কর প্রদানে ৫ লক্ষ টাকার ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হলো ৭ লক্ষ টাকা। আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘোষণা তিনি করেছেন আয়কর ছাড় সম্পর্কে। জেনে নিন বিস্তারিত।

করদাতাদের জন্য স্বস্তি

করদাতাদের জন্য স্বস্তি

বাজেট পেশের সময় নির্মলা সীতারামন আয়কর সংক্রান্ত ঘোষণার আগে বলেন, এই ঘোষণার জন্যই সকলে অপেক্ষায় রয়েছেন। এরপর তিনি বলেন, নতুন ট্যাক্স রেজিমে এতদিন বার্ষিক ৫ লক্ষ টাকা আয়ে কোনও কর দিতে হতো না। এবার সেটা বাড়িয়ে বার্ষিক ৭ লক্ষ টাকা করা হলো। ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৬ লক্ষ টাকা যাঁদের বার্ষিক আয় তাঁদের ৫ শতাংশ করে কর প্রদান করতে হবে। ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বার্ষিক আয় তাঁদের ১০ শতাংশ কর দিতে হবে। ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বার্ষিক আয় তাঁদের আয়কর দিতে হবে ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকা যাঁরা বছরে আয় করেন তাঁদের ২০ শতাংশ কর দিতে হবে। ১৫ লক্ষ টাকার উপর যাঁদের আয় তাঁদের আয়করের হার ৩০ শতাংশ।

কমল স্ল্যাবের সংখ্যা

কমল স্ল্যাবের সংখ্যা

ফলে দেখাই যাচ্ছে কর সংক্রান্ত বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সীতারামন বলেন, ২০২০ সালে আমি ব্যক্তিগত আয়কর প্রদানের নতুন রেজিমে ৬টি স্ল্যাব রেখেছিলাম। যার শুরুটা ছিল আড়াই লক্ষ টাকা পর্যন্ত। সেই স্ল্যাবের সংখ্যা কমিয়ে পাঁচ করার প্রস্তাব করছি। সেই সঙ্গে কর ছাড়ের ঊর্ধ্বসীমাটি ৩ লক্ষ পর্যন্ত টাকা করছি। পরবর্তী অর্থবর্ষে ২৩.৩ লক্ষ কোটি টাকা আয়কর মিলবে বলে আশা করা হচ্ছে।

জনমোহিনী করার প্রয়াস

জনমোহিনী করার প্রয়াস

আগামী বছর লোকসভা ভোট। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটকে মোদী সরকার জনমোহিনী করে তুলবে বলে মনে করছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কর কাঠামোয় বদলের আভাসও মিলছিল। করদাতারা আয়কর প্রদানের ক্ষেত্রে দুটি রেজিমের মধ্যে একটিকে বেছে নেওয়ার সুযোগ পেতেন। ২০২০ সালের বাজেটে নতুন রেজিমের ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন। পুরানো রেজিমে ছাড় ও স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা নতুন কনসেশনাল ট্যাক্স কাঠামোকে বেছে নেওয়ার অপশন দেওয়া হয়েছিল বেতনভুক ব্যক্তিদের ক্ষেত্রে। এবারের বাজেটে নতুন ট্যাক্স রেজিমে সর্বাধিক সারচার্জ রেট ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নিয়ে আসার কথা বলেছেন সীতারামন।

কতটা বদল এলো?

কতটা বদল এলো?

আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতিকে মসৃণ করতে নতুন আইটি রিটার্ন ফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আয়করদাতারা এখনও চাইলে পুরানো ট্যাক্স রেজিমের সুবিধা নিতে পারবেন বলেও জানানো হয়েছে। এবারের বাজেট ঘোষণার আগে কর কাঠামো কেমন ছিল একনজরে দেখা যাক। আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে নতুন ও পুরানো রেজিমে কোনও কর দিতে হতো না। আড়াই লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত দুই রেজিমেই ৫ শতাংশ কর দেওয়ার কথা উল্লিখিত ছিল। ৫ লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে পুরানো রেজিমে ২০ ও নতুন রেজিমে ১০ শতাংশ কর প্রদানের নিয়ম ছিল। সাড়ে সাত লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত তা ছিল যথাক্রমে ২০ ও ১৫ শতাংশ। ১০ লক্ষ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে পুরানো রেজিমে ৩০ ও নতুন রেজিমে ২০ শতাংশ কর দিতে হতো। সাড়ে ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে যথাক্রমে ৩০ ও ২৫ শতাংশ কর দিতে হতো। ১৫ লক্ষের উপর আয়ের ক্ষেত্রে দুই রেজিমেই ৩০ শতাংশ কর দেওয়ার নিয়ম নির্ধারিত ছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+