দেশে বাড়ছে বেকারত্ব, উদাসীন সরকার, কেন্দ্রকে কটাক্ষ করে টুইট রাহুল গান্ধীর
ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনার মুখে কেন্দ্র সরকার। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে রাহুল দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়ে তীব্র আক্রমণ করেন মোদী সরকারকে। তিনি টুইট করে বলেন, 'একটা চাকরি, হাজার জন বেকার। কী পরিস্থিতিতে দেশকে নিয়ে আসা হয়েছে।’ কংগ্রেস নেতা এই টুইটের সঙ্গে একটি খবরের রিপোর্টও ট্যাগ করে দেন।

প্রসঙ্গত করোনা মহামারির জেরে দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যা নিয়ে দেশের সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বিবাদ চলছে জোরদার। কেন্দ্র সরকারের পক্ষ থেকে গত ১১ জুলাই একটি চাকরির পোর্টালের সূচনা করা হয়েছিল। যেখানে ৪০ দিনে ৬৯ লক্ষ জন চাকরির জন্য আবেদন করলেও চাকরি পাওয়ার সংখ্যা অনেকাংশে কম।
জানা গিয়েছে, ১৪ অগাস্ট থেকে ২১ অগাস্টের মধ্যে ৭ লক্ষ জন বেকার আবেদন জানিয়েছলেন কিন্তু সেখান থেকে মাত্র ৬৯১ জনই চাকরি পান। মোদী সরকারের পক্ষ থেকে আত্মনির্ভর দক্ষ কর্মী নিয়োগকারী ম্যাপিং (অসীম) পোর্টালও চালু করা হয়, যেখানে চাকরিপ্রার্থী ও নিয়োগকারী উভয়ই ছিল। কিন্তু সেখানেও মাত্র ২ শতাংশ বেকারই চাকরি পেয়েছেন। অন্যদিকে, ৬৯ লক্ষ পরিযায়ী শ্রমিকদের মধ্যে কেবল মাত্র ১.৪৯লক্ষ জনকে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু করোনা কালে মাত্র ৭,৭০০ জনই যোগ দিতে পেরেছেন।












Click it and Unblock the Notifications