ভ্যালেন্টাইন্স ডের আগে পটনার 'বেকার' তরুণীর করুণ আবেদন! চিঠি উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে
ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিবস। কেন্দ্রীয় সরকারের তরফে এই দিনটিতে গোমাতাকে আলিঙ্গন করার কথা হয়েছে। তবে দেশবাসী কি তা মানবে? পটনার এক তরুণী করুণ আবেদন নিয়ে উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে চিঠি লিখেছেন।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট বলে দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডের একেবারে মুখে এসে দাঁড়িয়েছি আমরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্টকে কারও না কারও নামে উৎসর্গ করছেন। ঠিক সেই সময়ে পটনার এক বেকার তরুণী বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে নিজের অভিযোগের কথা জানিয়ে চিঠি দিয়েছেন।

বেকার থাকায় প্রেম অসম্পূর্ণ
পিঙ্কি নামে পটনার সেই তরুণী বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে চিঠি লিখে প্রেমের কথা জানিয়েছে। সে খিলেছে বেকার থাকার তাঁর প্রেম অসম্পূর্ণ থেকে গিয়েছে। পিঙ্কি তার চিঠিতে জানিয়েছে, সে টিভি গল্পের কাহিনীকার এবং বেনারস ওয়ালা ইসকের লেখক প্রভাত বন্ধুল্যার প্রেমে পড়েছেন। কিন্তু বেকার থাকায়, সেই প্রেম এখনও পূর্ণতা পায়নি। তিনি অবিবাহিতও থেকে গিয়েছেন।

উপমুখ্যমন্ত্রীর প্রেমের বিয়ের কথা স্মরণ
চিঠিতে পিঙ্কি বলেছে, সে খুব টেনশনে রয়েছে। উপমুখ্যমন্ত্রীর উদ্দেশে সে বলেছে, তিনি (তেজস্বী) প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি (পিঙ্কি) বেকার হওয়ার সমস্যা রয়েছে। চার বছর ধরে প্রভাত বন্ধুল্যার সঙ্গে সম্পর্ক। কিন্তু এই অ্যাফেয়ার্সের যুগে তিনি কারেন্ট অ্যাফেসার্স পড়ছেন। পিঙ্কি লিখেছেন, ভেবেছিলেন, চাকরি পেয়ে ভালবাসার প্রস্তাব দেবেন। কিন্তু চাকরি না পাওয়ায় তা করতে পারেননি।

বাবা ব্যস্ত বিয়ের প্রস্তুতিতে
চিঠিতে পিঙ্কি লিখেছে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবারেও ভ্যালেন্টাইন্স ডে একইভাবে কেটে যাবে। একদিকে যখন সে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যস্ত, অন্যদিকে বাবা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত।

উপমুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন
পিঙ্কি চিঠিতে লিখেছে এইসব নিয়ে ভাবতে গিয়ে তাঁর মন খারাপ হয়ে যাচ্ছে। অনেক আশা নিয়ে সে এই চিঠি লিখছে বলে জানিয়েছে পিঙ্কি নামে জনৈক ওই তরুণী। সে লিখেছে একটা চাকরি দিয়ে সাহায্য করুন, না হলে প্রভাত অন্য কাউকে বিয়ে করবে। ওই তরুণী প্রশ্ন, চাকরি না থাকলে ভালবাসা দিয়ে সে কীই বা করবে? চিঠির শেষে নিজের পরিচয় হিসেবে উল্লেখ করেছে, তেজস্বীর ভোটার এবং লেখক প্রভাত বন্ধুলিয়ার একতরফা প্রেমিকা পিঙ্কি।
|
প্রতিক্রিয়া জানিয়েছেন প্রভাত বন্ধুলিয়া
এই চিঠি ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানিয়েছে প্রভাত বন্ধুলিয়া। তিনি মহাদেবের শপথ নিয়ে বলেছেন, পিঙ্কি তাঁকে বিখ্যাত করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তিনি চেষ্টা করবেন, যাতে তেজস্বী যাদব তাঁকে দেখা করার জন্য এই বিষয় নিয়ে কথা বলতে সময় দেন।












Click it and Unblock the Notifications