করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতই পথপ্রদর্শক, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বললেন মোদী

করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতই পথপ্রদর্শক, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বললেন মোদী

করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা বিশ্ব লড়ছে। আর এই লড়াইয়ে ভারতই যে অন্যতম পথপ্রদর্শক, রাষ্ট্রপুঞ্জের এক লাইভ সেশনে সেকথাই মনে করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ১৫০টি দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিন রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে একটি ভিডিও বার্তায় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতই পথপ্রদর্শক, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বললেন মোদী

মোদী জানিয়েছেন, এই মহামারী প্রায় প্রত্যেকটি দেশকেই কড়া পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। ভারতে এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গণআন্দোলন গড়ে উঠেছে। যা সরকার এবং নাগরিক সমাজ এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস মন্ত্রে বিশ্বাস করে। ভারত পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এদেশে দরিদ্রদের জীবনের মানোন্নয়ন ঘটানোর চেষ্টা চলছে।

তবে উন্নয়নের পথে গেলেও ভারত পরিবেশ রক্ষায় ত্রুটি রাখেনি। কার্বন নিঃসরণকে কমিয়ে পরিবেশবান্ধব উপায়েগুলিকে আপন করে ভারতে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে বলে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। সোলার এনার্জি থেকে শুরু করে সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জন সহ একাধিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার পদ্ধতি অবলম্বন করে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপুঞ্জের সংস্কারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে প্রেক্ষাপটে রাষ্ট্রপুঞ্জ তৈরি হয়েছিল বর্তমান সময়ে মহামারীর কালে ফের একবার রাষ্ট্রপুঞ্জের পুনর্জন্মের প্রয়োজন রয়েছে। এবং ভারতকে বাদ দিয়ে যে এই কাজ সম্ভব নয় তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+