এই প্রথম আইএসআইএস জঙ্গিরা হামলা চালাল ভারতে!

গোয়েন্দারা বলছেন, মধ্যপ্রদেশে ট্রেনে হামলার পিছনে ছিল ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএসের হাত। এই প্রথম আইএস জঙ্গিরা এভাবে ভারতে জঙ্গি হামলা চালাল।

নয়াদিল্লি, ৮ মার্চ : মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় ১০ জন আহত হয়েছে। বিস্ফোরণের মাত্র খুব বেশি না হওয়ায় কেউ মারা যায়নি। তবে তাই বলে এই ঘটনাকে ছোট করে দেখার বিন্দুমাত্র অবকাশ নেই। কারণ গোয়েন্দারা বলছেন, এই হামলার পিছনে ছিল ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএসের হাত।[১২ ঘণ্টার গুলির লড়াই শেষ , নিকেশ ১ আইএস জঙ্গি, গ্রেফতার ৬ সন্দেহভাজন]

ভোপাল-উজ্জয়নীতে প্যাসেঞ্জার ট্রেনে জাবরি রেল স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটানো হয়। এই প্রথম আইএস জঙ্গিরা এভাবে ভারতে জঙ্গি হামলা চালাল। এই ঘটনা জানতে পেরেই মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ পুলিশ যৌথভাবে অপারেশনে নামে। দুটি রাজ্যেই শুরু হয় জঙ্গি ধরতে তল্লাশি অভিযান।[২০০৮ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরাই, দিল্লিতে এসে স্বীকার করলেন সেদেশের প্রাক্তন এনএসএ প্রধান]

এই প্রথম আইএসআইএস জঙ্গিরা হামলা চালায় ভারতে!

সবমিলিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা গিয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের জঙ্গিদমন শাখা লখনৌয়ে এনকাউন্টার চালিয়ে সইফুল্লা নামে এক আইএস জঙ্গিকে খতম করেছে। এই জঙ্গি ভোপাল-উজ্জয়নী ট্রেন বিস্ফোরণে সরাসরি জড়িত ছিল বলে জঙ্গিদমন শাখার আধিকারিকেরা জানিয়েছেন।

মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ পুলিশ যৌথভাবে আইএস যোগের কথা জানালেও এই বিস্ফোরণের পিছনে কীভাবে জঙ্গিদের কাছে নির্দেশ এসেছে তা এখনও খুঁজে বের করা যায়নি। বিদেশ থেকে কোনও হ্যান্ডলার অনলাইনে যোগাযোগ রেখেছিল কিনা তা স্পষ্ট নয়। তা তদন্ত করে দেখা হচ্ছে।[ইরাকে পরাজয় স্বীকার আইএস জঙ্গিদের !]

তবে এই কাজ আইএস জঙ্গিদেরই, এমনটাই আপাতত দাবি করা হচ্ছে। যদিও পুলিশি তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আইএসের ভাবনায় জেহাদি পথে যাওয়া মস্তিষ্ক দিয়েই এই হামলার ছক কষা হয় বলে গোয়েন্দারা মনে করছেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও ফোন করে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

প্রসঙ্গত, গত এক বছরে এনআইএ ও পুলিশ বিভিন্ন রাজ্য থেকে ৬০ জন ভারতীয় আইএস জঙ্গি ও লিঙ্কম্যানকে কোনওরকম হামলা চালানোর আগেই গ্রেফতার করেছে। ৬-৭টি জঙ্গি মডিউলও ভেস্তে দিয়েছে। তবে এবার ছোট হলেও শেষপর্যন্ত হামলা চালাতে সক্ষম হল আইএস জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+