এবার কলেজ খোলার অনুমতি, সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা ইউজিসির

দেশে করোনা (Covid 19) পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বিভিন্ন রাজ্যে স্কুল খুলেছে। তবে স্কুলের সব শ্রেণি এবং কলেজ খুলতে দাবি উঠেছে বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি বিবেচনা করে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির (u

দেশে করোনা (Covid 19) পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বিভিন্ন রাজ্যে স্কুল খুলেছে। তবে স্কুলের সব শ্রেণি এবং কলেজ খুলতে দাবি উঠেছে বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি বিবেচনা করে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির (ugc) তরফে বিশ্ববিদ্যালয় (university) এবং কলেজ (college) খোলার ব্যাপারে অনুমতি (permission) দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টি করতে কবে কোভিড বিধি মেনে, জানানো হয়েছে নির্দেশিকায়।

মার্চ ২০২০ থেকে বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়

মার্চ ২০২০ থেকে বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয়

করোনা সংক্রমণ প্রথমে সামনে আসে ২০২০-র জানুয়ারিতে। তারপর তা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। ২০২০-র মার্চে প্রথমবারের জন্য লকডাউন ঘোষণা করে দেওয়া হয়। যার জেরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনে থাকা কলেজগুলি। পরে সরকারি অফিস খুললেও, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। কোনও কোনও রাজ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসও শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য দাবি উঠছিল বিভিন্ন মহলে।

 অফলাইন পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে

অফলাইন পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে

সোমবার থেকে রাজধানী দিল্লির সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে ইউজিসির তরফে অফলাইন পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে কলেজগুলিতে আবার ছাত্রছাত্রী ভিড় দেখা যাবে।

মানতে হবে কোভিড প্রোটোকল

মানতে হবে কোভিড প্রোটোকল

ইউজিসির দেওয়ার নির্দেশিকায় কোভিড প্রোটোকল মানতে নির্দেশ দেওয়া হয়েছে। কলেজগুলিলে সেমেস্টার পদ্ধতিতে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে হোম সেন্টারেই এই পরীক্ষার বন্দোবস্ত করতে বলা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়গুলিতে বলা হয়েছে (করতেই হবে এমন নয়) বর্তমান এবং ভবিষ্যতের সেমেস্টার পরীক্ষাগুলিকে অফ লাইনে করার জন্য। হোম সেন্টারে কোভিড প্রোটোকল মেনেই তার আয়োজন করতে বলা হয়েছে।

প্রস্তুতি নিয়ে একমাস সময় লাগবে

প্রস্তুতি নিয়ে একমাস সময় লাগবে

ইউজিসির তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয়েছে অফ লাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে। তবে এব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলির শীর্ষ কর্তাদের বক্তব্য হল, ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এমন কী অন্য রাজ্য থেকেও আসে। সেই কারণে কোভিড সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আর এব্যাপারে গাইডলাইন ইস্যু হয়ে গেলে প্রস্তুতি নিতে মাস খানেক সময় লাগবে।

 বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন কোর্সের ক্লাস অফ লাইনে শুরুর অপেক্ষায়

বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন কোর্সের ক্লাস অফ লাইনে শুরুর অপেক্ষায়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে পরীক্ষা অফ লাইনে করার জন্য বলা হয়েছে। তবে এখনও বিভিন্ন কোর্সের ক্লাস অফ লাইনে করার ব্যাপারে কিছু বলা হয়নি। এব্যাপারে ইউজিসির নির্দেশিকা পেলে এবং বিশ্ববিদ্যালয়গুলির এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+