শিণ্ডের কাছে শিবসেনার প্রতীক, টুইটার হ্যান্ডেল বদল করল উদ্ধব শিবির

বাল ঠাকরের তীর ধনুক শিবসেনার প্রতীক এখন এক নাথ শিণ্ডের শিবসেনার দখলে

প্রতীকেও পাকাপাকি ভাবে দুই ভাগ হয়ে গেল শিবসেনা। নির্বাচন কমিশন শিবসেনার পুরনো প্রতীক একনাথ শিণ্ডেদের দিয়েছে। কমিশের এই নির্দেশের পরেই উদ্ধব শিবির বদল করেছে তাদের টুইটার হ্যান্ডেল। ডিলিট করেছে ওয়েবসাইটও।

শিণ্ডের কাছে শিবসেনার প্রতীক, টুইটার হ্যান্ডেল বদল করল উদ্ধব শিবির

বাবার তৈরি সংগঠনেই ব্রাত্য উদ্ধব। এখন শিবসেনার প্রতীক নিয়ে দল পরিচালনা করবেন একনাথ শিণ্ডে। নির্বাচন কমিশন একনাথ শিণ্ডে শিবিরকেই সেই প্রতীকের অধিকার দিয়েছে। তারপরেই শিবসেনা ডট ইন ওয়েবসাইটটি ডিলিট করে দেয় উদ্ধেব শিবির। তার জায়গায় নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এমকী টুইটার হ্যান্ডেলও বদল করা হয়েছে। শিবসেনার জায়গায় এখন নতুন টুইটার হয়েছে উদ্ধব বালাসাহেব ঠাকরে। টুইটার হ্যান্ডেল বদল করায় টুইটারের ব্লু টিকও হারিয়েছেন তাঁরা। কারণ সেটি নতুন অ্যাকাউন্ট হওয়ায় সেিট এখনও ভেরিফাই করা হয়নি।

শিবসেনার দলীয় প্রতিক উদ্ধব ঠাকরেকে দেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন উদ্ধব ঠাকরে। তিনি নির্বাচন কমিশনকে খারিজ করার দাবি জানিয়েছেন। এর আগে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী মোদী দাস বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সেই সঙ্গে বিজেপিকেও নিশানা করেছেন উদ্ধব ঠাকরে। তিনি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেছেন, এতদিন মানুষ প্রধানমন্ত্রী মোদীর মুখোস পরে ঘুরত। এখন বালাসাহেবের মুখোস পরছেন মোদী নিজে।

একনাথ শিণ্ডেকে হাতিয়ার করেই মহারাষ্ট্রে আগাড়ি সরকারের পতন ঘটিয়েছে বিজেপি। একনাথ শিণ্ডে নিজেকে শিব সৈনিক বলে দাবি করেন। এবং কংগ্রেস ও এনসিপির সঙ্গে শিব সেনার জোটের বিদ্রোহ করেন। প্রকাশ্যে প্রায় ১৫ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন তিনি। বিজেপি তাঁদের সহযোগিতা করেছিল বলেই মহারাষ্ট্র থেকে বেরিয়ে সোজা অসমে িগয়ে আশ্রয় নিয়েছিলেন একনাথ শিণ্ডে। তারপরে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তিনি। এবং বিজেপির সমর্থণ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন। তাঁর ডেপুটি হয়েছে নীতীন গড়করি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+