মহারাষ্ট্রের কুর্সিতে কে! এনসিপির আপত্তিতে শিবসেনার অন্দরে এবার লড়াই পিতা-পুত্রের

এই প্রথমবার শিবসেনা ক্ষমতায় আসতে চলেছে এবং কু্র্সিতে বসতে চলেছে শিবসেনার কেউ। এখন প্রশ্ন কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। কুর্সিতে বসবেন কে- পিতা না পুত্র?

এনসিপির সঙ্গে জোট করে মহারাষ্ট্রে শিবসেনার সরকারে আসা প্রায় পাকা হয়ে গিয়েছে। ইতিমধ্যে কংগ্রেসেরও সমর্থন মিলে গিয়েছে শিবসেনার। এই প্রথমবার শিবসেনা ক্ষমতায় আসতে চলেছে এবং কু্র্সিতে বসতে চলেছে শিবসেনার কেউ। এখন প্রশ্ন কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। কুর্সিতে বসবেন কে- পিতা না পুত্র?

প্রথমবার শিবসেনার কেউ কুর্সিতে

প্রথমবার শিবসেনার কেউ কুর্সিতে

এনসিপি ও কংগ্রেসের সমর্থন মেলায় মহারাষ্ট্রে শিবসেনার সরকার গড়তে আর কোনও বাধা রইল না। আর এটাই প্রথমবার শিবসেনার কেউ মহারাষ্ট্রের কুর্সিতে বসতে চলেছেন। আর এই প্রথমবার ঠাকরে পরিবারের কেউই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। শিবসেনা দাবি তুলেছিল আদিত্য হন মুখ্যমন্ত্রী। কিন্তু এনসিপির পছন্দ নয় আদিত্যকে। তাঁরা চান উদ্ধবকে।

উদ্বব হলে জিতে আসতে হবে

উদ্বব হলে জিতে আসতে হবে

সেক্ষেত্রে উদ্ধব ঠাকরেকে ছ-মাসের মধ্যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে। শিবসেনা প্রধান যদি নিজে রাজি হন, দলের তরফে কেউই বাধা হবেন না। শিবসেনার বিধায়করা আদিত্যকে চাইছিলেন টাকরে পরিবারের সদস্য বলেই। সেক্ষেত্রে উদ্ধব হলে্ কারও কোনও আপত্তি থাকার কথা নয়।

প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঠাকরেদের

প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঠাকরেদের

এবার ঠাকরে পরিবার থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কেউ। উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়যুক্ত হন রেকর্ড ভোটে। তারপরই তাঁকে মুখ্যমন্ত্রী চেয়ে পোস্টারে ছয়লাপ হয়ে যায় মহারাষ্ট্র। এখন আবার এনসিপি আদিত্যর পরিবর্তে তাঁর বাবাকেই মহারাষ্ট্রের কুর্সিতে দেখতে চাইছে।

এনসিপি ও কংগ্রেসের সমর্থনে কুর্সি দখলের পথে সেনা

এনসিপি ও কংগ্রেসের সমর্থনে কুর্সি দখলের পথে সেনা

শিবসেনা এবার বিজেপির সঙ্গে জোট গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। পরোক্ষে এনসিপি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ে। এই পরিস্থিতিতে এককভাবে কেউই সংখ্যা গরিষ্ঠতা পায়নি। বিজেপি-শিবসেনা যৌথভাবে ম্যাজিক ফিগারে পৌঁছতে পারলেও উভয়ের মধ্যে সমঝোতা ভেস্তে যায়। শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সমর্থন আদায় করে কুর্সি দখলের দিকে এগিয়ে যায়।

ঠাকরে পরিবার থেকে শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী

ঠাকরে পরিবার থেকে শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী

সবকিছু ঠিকঠাক চললে ঠাকরে পরিবার থেকেই হতে পারে শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী। মিথ ভেঙে এই লড়াই এখন পিতা-পুত্রের মধ্যে। শিবসেনার যুব নেতা আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি আগেই তুলেছিলেন শিবসেনা বিধায়করা। তাঁদের দাবি ছিল, এবার মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হন প্রয়াত বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত দল শিবসেনার একজন।

মহারাষ্ট্রে কে আদিত্য না উদ্ধব

মহারাষ্ট্রে কে আদিত্য না উদ্ধব

আদিত্য মুখ্যমন্ত্রী হলে তিনি হবেন মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরে এবং দলীয় সভাপতি উদ্ধব ঠাকরের ছবির সঙ্গে আদিত্যর ছবিসম্বলিত পোস্টার পড়েছিল মহারাষ্ট্রে। এই পোস্টারে উল্লেখ করা হয়েছে, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হবেন। তবে এনসিপি আদিত্যকে চাইছে না। তাঁদের দাবি অভিজ্ঞ উদ্ধব ঠাকরে হোন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+