ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি
ফের উপত্যকায় সেনা-জঙ্গি সংঘর্ষ। জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় গতকাল রাত থেকে শুরু হয়েছে গুলির লড়াই।
ফের উপত্যকায় সেনা-জঙ্গি সংঘর্ষ। জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় গতকাল রাত থেকে শুরু হয়েছে গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেরে রবিবার বান্দিপোরার লাওডোরায় তল্লাশি শুরু করে সেনাবাহিনী। সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বাহিনীর গুলি দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও আরও জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে দাবি বাহিনীর। রবিবার থেকে শুরু হওয়া গুলির লড়াই এখনও চলছে।

কাশ্মীরকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই উপত্যাকায় নাশকতা চালানোর চেষ্টা করছে জঙ্গিরা। পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে। কিন্তু বাহিনীর কড়া নজরদারির কারণে জঙ্গি অনুপ্রবেশ করতে পারছে না। এদিকে অযোধ্যা রায় ঘোষণার পর ভারতে বড় জঙ্গি হামলা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তারপরেই কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষের ঘটনা চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের।
কাশ্মীর যাতে কোনও ভাবে স্বাভাবিক না হয় সেকারণে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। ব্যবসায়ীরা যাতে দোকান বাজার না খোলেন তার জন্য হুমকি দেওয়া হচ্ছে তাঁদের। আপেলের বাজার ক্ষতিগ্রস্ত করতে আপেলের গায়ে লিখে দেওয়া হচ্ছে জিহাদি বার্তা। কয়েক সপ্তাহ আগে কাশ্মীরের অবন্তিপোরায় তিন জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। তার মধ্যে একজন আল কায়দার কমান্ডারও ছিলেন। তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্রও উদ্ধার করেছিল বাহিনী।












Click it and Unblock the Notifications