যোগী রাজ্যে মথুরার মন্দিরে দুই সাধুর মারামারি, ভাইরাল হল ভিডিও
যোগী আদিত্যনাথের রাজ্যে দুই সাধুর মারামারি। মন্দিরে প্রসাদ দেওয়া নিয়ে প্রথমে তর্ক, এরপরেই লড়াই। মথুরার বারসানার মন্দিরে মারামারিতে লিপ্ত দুই সাধুকেই গ্রেফতার করা হয়েছে।
যোগী আদিত্যনাথের রাজ্যে দুই সাধুর মারামারি। মন্দিরে প্রসাদ দেওয়া নিয়ে প্রথমে তর্ক, এরপরেই লড়াই। মথুরার বারসানার মন্দিরে মারামারিতে লিপ্ত দুই সাধুকেই গ্রেফতার করা হয়েছে।

মথুরার বারসানার বিখ্যাত রাধারানি মন্দির। 'ছাপ্পান ভোগ' অনুষ্ঠান চলাকালীন সেখানে ঝামেলায় জড়িয়ে পড়েন দুই সাধু। প্রসাদ কীভাবে দেওয়া হবে তা নিয়ে প্রথমে হাতাহাতি, পরে লাঠি নিয়ে লড়াই। বিগ্রহের সামনে থেকে তাদের দূরে নিয়ে যাওয়া হয়। পরে আবার বিগ্রহের সামনেই লড়াই শুরু হয়। ইতিমধ্যেই মন্দিরের সিসিটিভি ফুটেজের ছবি ভাইরাল হয়েছে। দুজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন সাধু বালক এবং সঞ্জয় বাবা।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক সন্ন্যাসিনী দুজনকে থামানোরও চেষ্টা করছেন। জানা গিয়েছে প্রসাদ দেওয়ার বিষয় নিয়ে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরে তা মারামারির পর্যায়ে যায়। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে।
#WATCH: Two Sadhus clash at Barsana's Radha Rani Temple in #Mathura during an argument, both arrested says police #UttarPradesh pic.twitter.com/QTcfDzEFZO
— ANI UP (@ANINewsUP) November 11, 2017
সাধারণ দর্শনার্থীরাও ঘটনার প্রতিবাদ করেছেন। সাধুর বেশে কীভাবে মারামারি তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শনার্থীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications