খাবার নিয়ে মাঝ রাস্তায় ঝামেলা দুই প্রতিদ্বণ্ডী বাঁদর বাহিনীর, ভিডিও ভাইরাল ইন্টারনেটে
খাবার নিয়ে মাঝ রাস্তায় ঝামেলা দুই প্রতিদ্বণ্ডী বাঁদর বাহিনীর
রামায়ণ যুগে বাঁদর সেনার কীর্তি নিশ্চয়ই সকলেরই জানা। কীভাবে ভগবান রামকে তারা লঙ্কা জয় করতে ও সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে সহায়তা করেছিল তা কারোরই অজানা নয়। সাম্প্রতিককালে বাঁদরের নানা কার্যকলাপও সামনে এসেছে। তবে এই ঘটনা একেবারেই আলাদা ধরনের। রাস্তার মাঝে খাবার নিয়ে বচসা বাঁধালো দুই দল বাঁদর। আর তার জেরে থাইল্যান্ডের চার মাথার রাস্তায় যানজটের সৃষ্টি, নাজেহাল নিত্য যাত্রীরা। বাঁদর সেনার এই কীর্তি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। প্রায় একশোটি বাঁদর রাস্তার মাঝে গাড়ির আমনে দাঁড়িয়ে একে–অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তা দেখে রীতিমতো তাজ্জব।

খাবার নিয়ে ঝামেলা দুই বাঁদর গোষ্ঠীর মধ্যে
এই ঘটনাটি ঘটেছে রাজধানী ব্যাঙ্কক থেকে ১৫০ কিমি দূরে লোপবুরিতে। যেখানে খাবার নিয়ে দুই প্রতিদ্বণ্ডি দলের বাঁদরদের মধ্যে বচসার সৃষ্টি হয় রাস্তার মাঝখানেই। থাইল্যান্ডের স্থানীয় সংবাদপত্র থাই রথের রিপোর্ট অনুযায়ী, রবিবার বাঁদরদের এই খাবার নিয়ে ঝামেলা পুরো ট্র্যাফিককে স্তব্ধ করে দেয়। ভিডিওতে দেখা গিয়েছে যে চার রাস্তার মোড়ে ট্র্যাফির জংশনের মাঝখানে খাবার নিয়ে দুই দল বাঁদর ঝামেলা করতে থাকে। দু'টি দলেই বেশ ভালো সংখ্যার বাঁদর উপস্থিত ছিল, যারা একে-অপরের সঙ্গে ঝগড়া করছিল। রাস্তার মাঝে বাইক আরোহী থেকে শুরু করে গাড়ির চালকরা এই দৃশ্য দেখে উপভোগ করছিলেন বটে কিন্তু তাঁদের গন্তব্যে যেতেও দেরি হচ্ছিল।
Recommended Video

বাঁদররা আহতও হয়
যে ব্যক্তি এই গোটা ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দী করেছিলেন, সেই পং মুয়াংথং জানিয়েছেন যে বাঁদর বাহিনীকে ছত্রভঙ্গ করার জন্য বাইক আরোহীরা ক্রমাগত হর্ন দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন কিন্তু হর্নের শব্দে বাঁদররা আরও রেগে যাচ্ছিল। পং বলেন, 'এই ঘটনার ফলে বহু বাঁদর আহত হয়েছিল। রাস্তার চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল।'
ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
এই ভিডিও শুধু থাইল্যান্ডেই নয় তার বাইরেও ব্যাপক ভাইরাল হয়েছে। দশ হাজারের ওপর শেয়ার হয়েছে এই ভিডিও। পং মুয়াংথং জানান যে অবশেষে একটি বাঁদরের দল সিদ্ধান্ত নেয় পিছু হটার এবং পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এখামে বাঁদরদের লড়াই বেশ সাধারণ একটি ঘটনা কিন্তু এই পর্যায়ের লড়াই কেউ কখনও দেখেনি এবং গ্যাংস্টার সিনেমাগুলির মতো এই লড়াই মনে হচ্ছিল বলেও অনেকে জানান। জাতীয় উদ্যানের এক মুখপাত্র বলেন, 'লোপবুরিতে বাঁদরের লড়াই ঘন ঘন হয়। এটে অবাক হওয়ার কোনও কারণ নেই। তবে এদিনের লড়াই এটা ক্ষমতার সংঘর্ষ, খাবারের লড়াই, মেয়ে বাঁদরদের গর্ভধারণের বিষয় ছিল।'

খাবারের সঙ্কট
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে বাঁদর বাহিনীর এই লড়াই পর্যটকদের জনপ্রিয় গন্তব্য স্থানীয় বৌদ্ধ মন্দিরের কাছে ঘটে। মহামারির আগে অনেক পর্যটক এই মন্দিরে ঘুরতে আসতেন এবং বাঁদরদের খাবার দিতেন। কিন্তু কোভিড পরিস্থিতিতে এই বাঁদরদের এখন খাবারের সঙ্কট দেখা দিয়েছে।
ছবি সৌজন্য:ফেসবুক
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications