কংগ্রেস শাসিত রাজ্যে ২ দলিতকে ব্যাপক মারধর, শুরু পুলিশি তদন্ত

এবার রাজস্থানে দলিতদের ওপর হামলা। এক্ষেত্রে দুই ভাইয়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে এর পিছনে কারণ খাঁড়া করা হয়েছে। দুই ভাইই নাকি চুরি করেছিল।

এবার রাজস্থানে দলিতদের ওপর হামলা। এক্ষেত্রে দুই ভাইয়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে এর পিছনে কারণ খাঁড়া করা হয়েছে। দুই ভাইই নাকি চুরি করেছিল। সেই জন্য রাজস্থানের একটি পেট্রোল পাম্পের কর্মীরা দুইভাইকে আটকে রেখে হামলা চালায়।

রবিবার মারধর

রবিবার মারধর

এই হামলা, মারধরের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে নাগাউর শহরের একটি পেট্রোল পাম্পে এদেরই একজনকে ব্যাপক মারধর করা হচ্ছে। জয়পুর থেকে এই শহরের দূরত্ব প্রায় ২৩০ কিমি। জানান গিয়েছে ২৪ বছরের যুবক ভাইকে সঙ্গে করা পেট্রোল পাম্পে গিয়েছিল।

স্ক্রু ড্রাইভার দিয়ে মার

স্ক্রু ড্রাইভার দিয়ে মার

একটি ভিডিও-র ক্লিপে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মারধর করছে। মারধরে স্ক্রু ড্রাইভার ব্যবহার করতেও দেখা যায়। দুই ভাই পুলিশে অভিযোগ জানানোয় রবিবার এই ঘটনায় বুধবার এফআইআর দায়ের করা হয়েছে।

চুরিতে অভিযুক্ত করে মারধর

চুরিতে অভিযুক্ত করে মারধর

সিনিয়র পুলিশ অফিসার রাজপাল সিং জানিয়েছেন, রবিবার দুজনকে চুরিতে অভিযুক্ত করা হয়েছিল। এরপর পেট্রোল পাম্পের কর্মীরা তাদের ব্যাপক মারধর করে। এই ঘটনা কেউ কেউ রেকর্ডও করে, পরে তা ভাইরাল হয়ে যায়। বুধবার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশি তদন্ত শুরু

পুলিশি তদন্ত শুরু

ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+