বিশ্বের সবচেয়ে ভারী আম ফলিয়ে তাক লাগালেন মধ্যপ্রদেশের দুই ভাই

৫০টির বেশি প্রজাতির আম ফলালেন এই দুই ভাই

কিছুদিন আগেই বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আমের নিরাপত্তার জন্য মধ্যপ্রদেশের দম্পতি নিয়োগ করেছিলেন নিরাপত্তা রক্ষী ও কুকুর, যা শিরোনামে উঠে এসেছিল। এই ঘটনার পর ফের রাজ্যের রাজপুরা গ্রামের দুই বাগানবিদ ভাই ফের সকলের দৃষ্টি আকর্ষণ করলেন।

৫০টি প্রজাতির আম

৫০টি প্রজাতির আম

ওই দুই ভাই মিলে ৫০টির বেশি প্রজাতির আমের ফলন করেছেন। যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে ভারী অমরাপুরি আম ও ফ্লোরিডার মেক্সিকোর '‌সেনসেশন'‌ আম, যা খেতে দারুণ সুস্বাদু। ফল-চাষী রামেশ্বর ও জগদীশের বাবার মৃত্যুর পর তিনি তাঁর দুই ছেলের জন্য বিশাল জমি রেখে যান, যেখানে প্রায় হাজারটি গাছ রয়েছে।

 বিশ্বের সবচেয়ে ভারী আম

বিশ্বের সবচেয়ে ভারী আম

দুই ভাই দাবি করেছেন যে আফগানিস্তানের জনপ্রিয় প্রজাতি অমরাপুরি, যা বিশ্বের সবচেয়ে ভারী আম হিসাবে খ্যাত, তা তাঁদের ফলের বাগানে ফলেছে এবং প্রত্যেকটি আমের ওজন ৪.‌৫ কেজি করে। রামেশ্বর বলেন, 'একটি গাছেই এই আমগুলি বিভিন্ন আকার ধারণ করে। এই আমের স্বাদও অসাধারণ।' আরও একটি আমের প্রজাতি যার নাম '‌সেনসেশন'‌, এটি ফ্লোরিডার মেক্সিকোতে হয়, সেটিও তাঁদের বাগানে হয়েছে বলে জানান তিনি। রামেশ্বর বলেন, '‌১৯২১ সালে ফ্লোরিডাতে এই আম প্রথম ফলে। এই আম দারুণ সুস্বাদু।'‌‌‌

সেনসেশন আমের দাম

সেনসেশন আমের দাম

ভারতীয় বাজারে এই সেনসেশন আমে প্রতি কেজি হাজার টাকা করে বিক্রি হয়। রামেশ্বর বলেন, '‌আমি ভারত ও বিদেশ ভ্রমণ করে আমের বিভিন্ন প্রজাতি নিয়ে এসেছি এবং আমাদের বাগানে সেই প্রজাতির আমগুলি এখন হচ্ছে।'‌

 বিভিন্ন রাজ্যের আম একই বাগানে

বিভিন্ন রাজ্যের আম একই বাগানে


রামেশ্বর জানান, তাঁর ফলের বাগানে গোটা দেশের বিভিন্ন প্রজাতির আমগাছ রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের মালদা ও হিমসাগর, গুজরাতের কেশর আম, উত্তরপ্রদেশে ল্যাংড়া আম, বিহার ও হিমাচল প্রদেশের চুষি আম অন্যতম। রামেশ্বর বলেন, '‌আমাদের বিভিন্ন রাজ্যে গ্রাহক রয়েছেন যারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দুবাইতেও কিছু রয়েছে, যেহেতু তাঁরা জানেন যে আমরা এই আমগুলি জৈবিকভাবে ফলাই।'‌

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+