রাষ্টপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে দাপুটে জবাব, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে IFS স্নেহা দুবে
রাষ্টপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে দাপুটে জবাব, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে IFS স্নেহা দুবে
ভারত যে বড় কঠিন ঠাঁই সেটা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে স্পষ্ট করে দিয়েছেন আইএফএস অফিসার স্নেহা দুবে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে ভারতকে যার পর নাই আক্রমণে বিঁধেছিলেন ইমরান খান। ইসলাম বিদ্বেষ বেড়েছে ভারতে এমনই অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবের বার্তা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। পাকিস্তানের যাবতীয় আক্রমণকে ফুৎকারে উড়িয়ে দিয়ে লেডি আইএফএস অফিসার স্পষ্ট করে দিয়েছেন ভারত মোক্ষম জবাব দিতে জানে।

আন্তর্জাতিক মঞ্চে মহিলা আইএফএস অফিসারের এই কড়া বার্তা নজর কেড়েছে গোটা বিশ্বের। স্নেহা দুবে কে? কী তার পরিচয়? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। প্রাউড অফ ইউ বার্তায় ভাসছে টুইটার। টুইটে ঘুরে বেরাচ্ছে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে স্নেহা দুবের সেই ধারাল বক্তৃতা। তার সঙ্গে ঘুরছে ভারতের মেয়ের সাহসী কীর্তি। আইএফএস অফিসার স্নেহা দুবেকে ঘিরে এখন সরগরম সোশ্যাল মিডিয়া
২০১২ সালের ব্যাচের আইএফএস অফিসার স্নেহা দুবে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা। স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমফিল করেন তিনি। সেখান থেকেই বিদেশ মন্ত্রকে চাকরি। রাষ্ট্রসংঘে ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ার আগে তিনি মাদ্রিদে ভারতের থার্ড সেক্রেটারি পদে ছিলেন। ২০১১ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

বিশ্বের দরবাদের দেশকে আক্রমণ মেনে নিতে পারেননি স্নেহা। পাক প্রধানমন্ত্রী ইরান খানের সব অভিযোগের যোগ্য জবাব দিয়েছেন তিিন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন ভারতে মোদী সরকারে আমলে মুসলিম বিদ্বেষ বেড়েছে। কাশ্মীর এবং লাদাখ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরেই স্নেহা দুবে ভারতের পক্ষ থেকে কড়া বার্তা দেন ইমরান খানকে।
স্নেহা পাক প্রধানমন্ত্রী মন্তব্যের কড়া জবাব দিয়ে বলেছিলেন, নিজের দেশের অবস্থা গোপন করতে ভারতের দিকে আঙুল তুলছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তান আসলে সন্ত্রাসবাদকে আবাধে বেড়ে ওঠার সুযোগ করে দেয়। এমনিতেই গোটা বিশ্ব জানে পাকিস্তান কীভাবে সন্ত্রাসে মদত দেয়। কীভাবে সন্ত্রাসবাদীজের আর্থিক সাহায্য করে তাদের প্রশিক্ষণ দেয়। অনৈকিত ভাবে কাশ্মীরের একটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে। সেটা যত াড়াতাড়ি পাকিস্তান ছেড়ে দেবে ততই মঙ্গল বলে সরাসরি বার্তা দিয়েছেন তিনি। আর কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানে তালিবান শাসন জারি হওয়ার পর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications