এই ওষুধের ক্যারিশমাতেই করোনা জয়ী ট্রাম্প, ভারতে কত দাম পড়ছে নয়া অ্যান্টিবডির ককটেলের?
ভারতে কত দাম পড়ছে অ্যান্টিবডির ককটেলের?
ভ্যাকসিনের পাশাপাশি করোনা ঠেকাতে গোটা বিশ্বজুড়েই নিরন্তর পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন গবেষকরা। বাজারে আসছে একের পর এক নয়া ওষুধ। এবার করোনা যুদ্ধে ভারতের মাটিতে পা রাখতে চলেছেঅ্যান্টিবডির ককটেল। করোনা আক্রান্ত ট্রাম্পকে সুস্থ করতে এই ওষুধই দেওয়া হয়েছিল বলে জানা যায়। ভারতের বাজারে এই ওষুধ আনার ক্ষেত্রে রোচে ইন্ডিয়ার সঙ্গে হাতও মিলিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা।

সার্স, মার্স এমনকী সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধেও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভাবে সক্ষম এই অ্যান্টিবডি ককটেল। কিছুদিন আগেই মসেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কনট্রোল অর্গানাইজেশন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই ককটেলকে ছাড়পত্র দেয় বলে জানা যায়। সিপলার হাতে তৈরি করোনার এই জীবনদায়ী ওষুধ ভারতীয় বাজারে ডোজ প্রতি ৫৯ হাজার ৭৫০ টাকায় পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
ই অ্যান্টিবডি ককটেলে রয়েছে কাসিরিভিম্যাব এবং ইমডেভিম্যাব নামে দুটি অ্যান্টিবডি। গবেষণাগারে তৈরি দুটি অ্যান্টিবডিই ৬০০ মিলিগ্রাম করে ব্যবহার করা হয়েছে বলে জানাচ্ছে প্রস্তুতকারক সংস্থা। করোনার বিরুদ্ধে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই দুটি অ্যান্টিবডিই বিশেষ ভাবে সক্ষম বলে দাবি গবেষকদের। আর এই ওষুধ বাজারে আসার কথা ঘোষণা হতেই করোনা যুদ্ধে নতুন আশার আলো দেখছনে সকলে।
ওষুধ নির্মাতাদের দাবি, মৃদু ও মাঝারি উপসর্গযুক্ত রোগীদের শরীরে এই অ্যান্টিবডি প্রবেশ করানো গেলে কোভিড ভয়াবহ চেহারা নিতে পারবে না। কোমরবিডিটি বা বেশি ঝুঁকি আছে এমন আক্রান্ত মানুষদের যদি মৃদু বা মাঝারি মাত্রায় কোভিডের উপসর্গ দেখা গেলে এই ওষুধ ডাক্তার বাবুদের পরামর্শে ও পর্যবেক্ষণে দেওয়া যেতে পারে বলেও মত গবেষকদের।












Click it and Unblock the Notifications