যোগী রাজ্যে লুঙ্গি আর গেঞ্জিতে নিষেধাজ্ঞা! মোটর ভেহিকেলস অ্যাক্টে কড়া জরিমানার সংস্থান
উত্তর প্রদেশের ট্রাক চালকরা পড়েছেন অন্য সমস্যায়। তাঁদের পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
দুএকটি রাজ্যকে বাদ দিয়ে ১ সেপ্টেম্বর থেকে দেশে চালু হয়েছে নতুন মোটর ভেহিকেলস অ্যাক্ট। চড়া হারে জরিমানা ধার্য হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদও হয়েছে কিংবা হচ্ছে। এদিকে উত্তর প্রদেশের ট্রাক চালকরা পড়েছেন অন্য সমস্যায়। তাঁদের পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সংশোধিত আইন অনুযায়ী, উত্তর প্রদেশের কোনও ট্রাক চালককে লুঙ্গি এবং গেঞ্জি পরে ট্রাক চালাতে দেখা গেলেই ২ হাজার টাকা জরিমানা করা হবে। মোটর ভেহিকেলস অ্যাক্টে দীর্ঘদিন ধরেই ড্রেস কোড রয়েছে। আর তা না মানলে শাস্তিরও সংস্থান রয়েছে। তবে এতদিন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই তা প্রয়োগ করা হত না।
উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ড্রেস কোড না মানলে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। আগে এই জরিমানার পরিমাণম ছিল ৫০০ টাকা।
নতুন আইনে ট্রাক চালক এবং হেল্পারদের পায়জামা এবং টি শার্ট পরতে হবে।
উত্তর প্রদেশের অতিরিক্ত ট্রান্সপোর্ট কমিশনার জানিয়েছেন, এই আইন শুধু বেসরকারি নয়, সরকারি গাড়ির চালকদের ক্ষেত্রেও প্রযোজ্য।












Click it and Unblock the Notifications