নন্দীগ্রামে হেরে কীকরে মুখ্যমন্ত্রী হলেন মমতা, প্রশ্ন তুললেন বিপ্লব দেব

নন্দীগ্রামে হেরে কীকরে মুখ্যমন্ত্রী হলেন মমতা, প্রশ্ন তুললেন বিপ্লব দেব

নন্দীগ্রামে হারার পরেও কীভাবে মুখ্যমন্ত্রী হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ শানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নীতিগত ভাবে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটে হেরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি হয়েছে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে যাবেন বলে জানিয়েছেন।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা

তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা

তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে সকাব ১০টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।করোনার কারণে ছোট করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শপথ গ্রহন অনুষ্ঠানে ছিলেন প্রশান্ত কিশোরও।

নন্দীগ্রামে হার মমতার

নন্দীগ্রামে হার মমতার

রাজ্যে ২০০-র বেশি আসনে জয়লাভ করলেও নন্দীগ্রামে কিন্তু হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ লক্ষের বেশি ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন তিনি। যদিও এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ করেছেন।নন্দীগ্রামে গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন মমতা।

মমতাকে নিশানা বিপ্লব দেবের

মমতাকে নিশানা বিপ্লব দেবের

নন্দীগ্রামে হেরেও কীকরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রিপুরারর মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি দাবি করেছেন ভোটে না দাঁড়িয়ে অনেকেই মুখ্যমন্ত্রী হয়েছেন। তবে ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয়েছে এমন ঘটনা ঘটেনি। এটা একেবারেই নীতি বিরুদ্ধ। জনতা তাঁকে নির্বাচিত করেনি। কাজেই মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার তাঁর নেই বলে দাবি করেছেন বিজেপিনেতা।

ভোটে জিততে কারচুপি

ভোটে জিততে কারচুপি

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারের ঘটনায় গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছিলেন ।পাল্টা মমতাকে নিশানা করে িবপ্লব দেব বলেছেন নন্দীগ্রামের ভোট গণনায় যদিকারচুপি হয়।তাহলে গোটা রাজ্যে গণনায় কারচুপি করে তৃণমূল জিতেছে। বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে বিপ্লব দেব বাংলায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে ত্রিপুরায় বিজেপি কর্মীরা সন্ধ্যে ৭টায় নিজের বাড়িতে ৪টি মোমবাতি জ্বালাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+