Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tripura Assembly: বিজেপির বিরুদ্ধে এককাট্টা সিপিএম-কংগ্রেস-টিপ্রামোথা, সাসপেন্ড ৫ বিধায়ক

ত্রিপুরা বিধানসভায় বিজেপির বিরুদ্ধে একজোট সিপিএম, কংগ্রেস ও টিপ্রামোথা। বাজেট অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়ক যাদবলাল নাথের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তিন দলের বিধায়করা।

সিপিএম, কংগ্রেস ও টিপ্রামোথা- তিন দলের বিক্ষোভের জেরে বিধানসভার অধ্যক্ষ কড়া ব্যবস্থা নেন। পাঁচ জন বিরোধী বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া বিধায়কের মধ্যে একজন কংগ্রেস বিধায়ক, একজন সিপিএমের বিধায়ক ও তিনজন টিপ্রামোথার বিধায়ক রয়েছেন।

Tripura Assembly

শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন উত্তাল হয়ে ওঠে টিপ্রামোথা, কংগ্রেস ও সিপিআইএমের বিক্ষোভে। গত বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়ক যাদবলাল নাথের একটি অশ্লীল ভিডিও দেখতে পাওয়া গিয়েছিল। এই ভিডিও নিয়ে বিধায়কের নিন্দায় সরব হয়েছিল বিভিন্ন মহল।

অভিযুক্ত বিধায়কের অসদাচরণের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ত্রিপুরার তিন বিরোধী দল। অবিলম্বে জবাবদিহির দাবি জানিয়ে স্পিকারের বাজেট বক্তৃতায় বিরোধী নেতারা বাধা দেন। ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন বাজেট বক্তৃতা শুরু করার পরই বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিজেপি বিধায়ক যাদবলাল নাথ সম্পর্কিত ওই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেন।

অনিমেষ দেববর্মা বলেন, যাদবলাল নাথ গত বিধানসভা অধিবেশনের সময় অশ্লীল ভিডিও দেখে ধরা পড়েছিলেন, তবুও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিরোধী দলের নেতারা তাঁদের অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি সমাধানের জন্য দ্রুত প্রতিক্রিয়া দাবি করেন।

বিরোধী দলনেতার বক্তব্যের জবাবে স্পিকার আশ্বস্ত করেন এবং বলেন, এই বিষয়টি নিয়ে উত্তর দেওয়া হবে। তবে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় অসন্তুষ্ট বিরোধী দলের বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকে।

বিরোধী বিধায়করদের হট্টগোলের ফলে বিধানসভার কার্যক্রম ব্যাহত হয়। উত্তেজনা ও অসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়। তারপর মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেট বক্তৃতার সময় হাউসে বিক্ষোভ প্রদর্শনের জন্য এদিনের অধিবেশন থেকে পাঁচজন বিরোধী বিধায়ককে বরখাস্ত করেন স্পিকার।

ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন সাসপেন্ড করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন, টিপ্রা মোথা বিধায়ক বীর্শকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা, নন্দিতা রেয়াং ও সিপিইএম বিধায়ক নয়ন সরকারকে। এরপরই বিরোধী সমস্ত বিধায়ক এক জোটে ওয়াক আউট করে।

এদিনের বিধানসভা অধিবেশেন চলাকালীন বিক্ষোভ প্রমাণ করে দিল ত্রিপুরায় বিরোধীরা তিন দল হলেও এক জোট। তারা বিজেপির বিরুদ্ধে এককাট্টা। এর ফলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তারা একজোট হয়ে লড়ার সম্ভাবনা প্রবল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+